সম্যক খান, মেদিনীপুর: কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ। মোবাইলে আবার ঘটনার ভিডিও তুলে রেখেছিল অভিযুক্ত। নির্যাতিতার দাবি, ঘটনার কথা বাড়িতে বললে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল সে। কিন্তু, তাতেও শেষরক্ষা হল না। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে।
[ লোকাল ট্রেনে সহযাত্রীর সামনেই হস্তমৈথুন প্রৌঢ়র, ভাইরাল ভিডিও]
নির্যাতিতা ওই কিশোরী নবম শ্রেণীর ছাত্রী। মেদিনীপুর শহরের তাতিগেড়িয়া প্রমদনগর এলাকায় থাকে সে। অভিযুক্ত আশিস মণ্ডল ওই কিশোরীর প্রতিবেশী। নির্যাতিতার বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে আসে আশিস। তখন তার বাবা-মাও বাড়িতেই ছিলেন। নিজের মেয়ের সঙ্গে পড়াশোনার অছিলায় তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আশিস। কিন্তু, বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়িতে প্রতিবেশী আশিস মণ্ডল তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়। নির্যাতিতার দাবি, ধর্ষণের ঘটনাটি আবার নিজের মোবাইলে ভিডিও করে রাখে আশিস। ঘটনার কথা বাড়িতে জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় সে। যদিও তাতে ভয় পায়নি ওই কিশোরী। বাড়ি ফিরে গোটা ঘটনা বাবা-মাকে জানিয়ে দেয় সে। পাড়াতেও জানাজানি হয়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেদিনীপুর শহরের তাতিগেড়িয়ার প্রমোদনগর এলাকায় অভিযুক্ত আশিস মণ্ডলের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় কোতুয়ালী থানায়। আশিসকে পুলিশের হাতে তুলে দিয়েছেন নির্যাতিতার পাড়া-প্রতিবেশীরাই। কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবারের লোকেরা।
[পরিচয় লুকিয়ে নাবালকের সঙ্গে সংসার, ফাঁস গৃহবধূর কীর্তি]
সর্বশেষ খবর
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার
-
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?
-
‘বাপুর দেখানো পথেই বিকশিত ভারত’, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির
-
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!