Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

কালী ঠাকুরের সামনে মাকে বলি দিল ছেলে

২১ শতকেও এমন ছবি!!!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৮:০৫

options
link
কালী ঠাকুরের সামনে মাকে বলি দিল ছেলে zoom

সুমিত বিশ্বাস,পুরুলিয়া: ২১ শতকেও এমন ছবি! ভাবলে গা সিউড়ে ওঠে। কালী ঠাকুরের সামনে মাকে বলি দিল ‘গুণধর’ ছেলে। প্রতিমার সামনে তলোয়ার দিয়ে মায়ের মুণ্ডচ্ছেদ করতে একবারও হাত কাঁপল না ছেলের। শুক্রবার সন্ধ্যায় পুরুলিয়ার বরাবাজারের বামু গ্রামে ঘটনাটি ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম ফুলু মাহাতো(৫৫)। বাড়ি বামু গ্রামে।

[OMG! কপিল শর্মার শোয়ের জায়গায় আসছে সুনীলের নয়া শো]

Advertisement

নিহত মহিলার দেওয়রের অভিযোগের ভিত্তিতে ‘খুনি’ ছেলে নারায়ণ মাহাতো ওরফে নারাকে এদিন রাতেই গ্রেফতার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে বলিদানে ব্যবহার করা তলোয়ারটিও৷ প্রসঙ্গত, নারায়ণ মাহাতো ওই মন্দিরের পুরোহিত৷ আজ, শনিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারাধীন হেফাজতের নির্দেশ দেন৷

[সব ছবিতে ইভটিজিং দিয়েই শুরু হয় রোম্যান্সের দৃশ্য, কটাক্ষ মানেকার]

পুলিশকে অভিযোগকারী গুরু মাহাতো জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি বউদি ফুলুদেবীর কাপড় মোড়া মুণ্ডহীন দেহ দেখতে পান৷ পাশে বসে থাকা ছেলে নারাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, মা যখন মন্দিরে পুজো করতে গিয়েছিলেন, সেসময় মাকে বলি দিয়েছে৷ মায়ের মুণ্ড পড়ে আছে মন্দিরে৷ সঙ্গে সঙ্গে গুরুবাবু মন্দিরে যান৷ দেখেন, প্রতিমার সামনে ফুলুদেবীর রক্তাক্ত মুণ্ড পড়ে, পাশে রক্তমাখা তলোয়ারটি৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়৷ পুলিশ এসে মুণ্ড ও মৃতদেহ উদ্ধার করে৷

[‘ধর্মীয় স্থান বা স্কুল-কলেজের সামনে মদের দোকান কখনওই নয়’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.