সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দেখিয়েছিলেন বস্ত্র ব্যবসায়ীরা। এবার সে পথেই হাঁটতে চলেছেন পশ্চিমবঙ্গের মিষ্টান্ন প্রস্তুতকারীরাও। জিএসটি-র জেরে করের বোঝা বহন করতে না পেরে ২১ আগস্ট ধর্মঘটে শামিল হচ্ছেন তাঁরা।
[ হুইলচেয়ারে বসে প্রবেশ নিষেধ, প্রশ্নের মুখে বেলুড় মঠ ]
জিএসটি-র কারণে কী সমস্যায় পড়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা? আসলে দুগ্ধজাত দ্রব্যের উপর কোনও পণ্য-পরিষেবা কর চাপানো হয়নি। কিন্তু যখনই তা দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছে তখনই কোপ বসছে জিএসটি-র। এদিকে বাংলার অধিকাংশ মিষ্টিই ছানার তৈরি। ফলে ঘোর সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। অনেকে জানাচ্ছেন, এখনও পুরনো দামেই ক্রেতাদের মিষ্টি বিক্রি করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত করের ভার বহন করা তাঁদের পক্ষে ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। আর তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ আগস্টের এই ধর্মঘটে কলকাতার প্রায় ৭০০০ মিষ্টি দোকানের মালিক শামিল হতে চলেছেন। সারা বাংলায় লক্ষাধিক মিষ্টি ব্যবসায়ী ওইদিন দোকান বন্ধ রাখবেন।
[ ব্লু হোয়েলের থাবা পশ্চিমবঙ্গেও? আত্মঘাতী মেদিনীপুরের কিশোর ]
পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিন পাল জানিয়েছেন, প্রায় বছর কুড়ি আগে মিষ্টির উপর থেকে সেল ট্যাক্স তুলে দিয়েছিলেন তখনকার মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। পরবর্তীকালে ভ্যাট এসে চাপে মিষ্টির উপর। কিন্তু মিষ্টান্ন ব্যবসায়ীদের সম্মিলিত প্রতিবাদে তাও তুলে নেওয়া হয়। এবার এসে চেপেছে জিএসটি-র ফাঁস। সংগঠনের দাবি, যেহেতু এটা একটি অসংগঠিত ক্ষেত্র তাই জিএসটি-র জটিলতা সামলানোর মতো পরিকাঠামোই নেই ব্যবসায়ীদের কাছে। ফলে সমস্যা দিনদিন বাড়ছে। আর তাই সারা রাজ্য জুড়ে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ আগস্ট ধর্মঘটের পর দু’দিন অপেক্ষা করা হবে। সরকার কী পদক্ষেপ নেয় তা জানা হবে। যদি ইতিবাচক সাড়া না মেলে তাহলে ২৪ আগস্ট থেকে লাগাতার ধর্মঘট চলবে বলেই জানানো হয়েছে। এমনকী আমরণ অনশনও হতে পারে।
[ অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু রুখতে রাতভর লড়াই এই ডাক্তারের ]
এই ধর্মঘটে শামিল হয়েছেন কচুরি বিক্রেতারাও। এক বিক্রেতা জানাচ্ছেন, এই ধরনের খাবারের উপরও পণ্য ও পরিষেবা কর চাপানো হয়েছে। যদি এর উপরও জিসটি দিতে হয়, তাহলে আর চলবে কী করে? আশঙ্কা ছেয়েছে সর্বস্তরেই। আর ধর্মঘটেই মুক্তির পথ খুঁজছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা।
সর্বশেষ খবর
-
আলিপুরদুয়ারে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু! সেবকে ব্রেক কষে দাঁতালের দল বাঁচালেন ট্রেন চালক
-
শুধু তোমাকেই চাই! ১৫০০ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়ে বাগদান যুগলের, তারপর?
-
বর্ষায় চিটচিটে ত্বক, ঝঞ্ঝাটে ফেলছে ব্রণ! সিরাম নয়, বাছুন সঠিক ফেসওয়াশ
-
একই প্রাতরাশ সবার জন্য নয়! বাচ্চা থেকে বয়স্ক, কী খাবেন, বাতলে দিলেন পুষ্টিবিদ
-
রথযাত্রায় পুরী যাবেন? ভক্তদের জন্য বিশেষ ট্রেন ঘোষণা পূর্ব রেলের