স্টাফ রিপোর্টার: রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের রায় খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রায় খারিজ হয়ে যায়৷ উল্লেখ্য, বারিকুল ও সারেঙ্গা থানায় সিভিক পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০১৩ সালে রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করে রাজ্য সরকার৷ এদিন সেই রায় দেওয়া হয়৷ সেখানে খারিজ করে দেওয়া হয় সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের রায়৷
[বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর]
২০১৩ সালের নির্দেশিকা অনুযায়ী লক্ষাধিক সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে রাজ্য সরকার৷ কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করে ১৫ জন পরীক্ষার্থী৷ তারই পরিপ্রেক্ষিতে সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে অর্থ দফতরের প্রধান সচিব, পরিবহণ সচিব ও বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে কলকাতা হাই কোর্ট৷ পাশাপাশি ২০১৩ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছিল৷ সেই রায়কেই চ্যালেঞ্জ জানায় রাজ্য৷ এদিন হাই কোর্ট জানিয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল নয়৷
[প্রকাশ্যে এল সম্পূর্ণ দেশী যন্ত্রাংশে নির্মিত প্রথম চিনা রণতরী]
সর্বশেষ খবর
-
জিম-ডায়েট ছাড়াও সাতদিনে ঝরবে ৫ কেজি! ৪ মিনিটের জাপানি শরীরচর্চা জানলেই বাজিমাত
-
‘ওঁর লোকই এতদিন ডিম হামলা, ভাঙচুর চালিয়েছে’, ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেককেই তোপ অগ্নিমিত্রার
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা, ড্রোনের পাশাপাশি এলাকা মুড়ছে সিসিটিভিতে
-
বন্যা সামলে সচল পোখরা-মুক্তিনাথ, দুর্গাপুজোয় নেপালের নিরাপদ ডেসটিনেশন কোনগুলি?
-
এই মন্দিরে পশুপতিনাথ ধূমপায়ী, মনস্কামনা পূরণে সিগারেট-বিড়ি নিবেদন ভক্তদের!