নন্দন দত্ত, সিউড়ি: ১০৮টি জবার মালা দিয়ে তারাপীঠে পুজো দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে ঢুকে নিজের হাতে তারা মাকে পুজো দেন৷ আগামী লোকসভা নির্বাচনের তৃণমূলের সাফল্যের জন্য প্রার্থনাও করেন অনুব্রত৷ এদিন মন্দির থেকে বেড়িয়েই বিজেপি সভাপতি অমিত শাহকে একহাত নেন তিনি৷
[কথা রাখল চোর, তিনদিনে হারানো ফোন ফিরল ঘরে]
কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ৷ রবিবার দুপুরেও ছিল মানুষের ঢল৷ তারই মাঝে জেল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হাজির হন৷ পরনে সাদা পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষ হাতে জবা ফুলের ডালি৷ সঙ্গী ছিলেন জেলা সহা-সভাপতি অভিজিত রানা সিংহ৷ শিবভক্ত অনুব্রত মণ্ডল এর আগে প্রায়ই তারাপীঠে গিয়ে পুজো দিয়েছেন। মা তারা তাঁর মনস্কামনা পূরণ করে বলে তিনি দাবি করেন৷
[পর্যটকদের জন্য সুখবর, সান্দাকফুর বিকল্প ট্রেকিং রুট মিরিকে]
পুজোর শেষে অনুব্রত জানান, ‘মায়ের কাছে প্রার্থনা করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যজুড়ে যা উন্নয়ন করেছে তাঁকে খালি হাতে ফিরিও না। মা তুমি হিংসা দূর কর। মা তুমি সব পারো। রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবক’টি যেন তৃণমূল পায়।’’ এরপরেই জেলা সভাপতি বলেন, ‘‘আগেও যেমন মা আমাকে আশীর্বাদ করেছেন৷ বলেছেন, তোরা ৪২ এ ৪২ পাবি!’’ এবারও রাজ্যের সব আসনে জয়ের ব্যাপারে আশীর্বাদ করেছেন৷
[পরকীয়ায় লিপ্ত স্ত্রী, খোঁজে গিয়ে প্রেমিকের কোদালের কোপে আক্রান্ত স্বামী]
গতমাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তারাপীঠ সফরে যান৷ অমিত শাহের এই সফর প্রসঙ্গে রবিবার নাম না করে অমিত শাহকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেন অনুব্রত৷ বলেন, ‘‘কুকুর খেপে গেলে যখন ইনজেকশনে কাজ করে না, তখন সে মন্দিরে মন্দিরে ঘুরে বেরায়।’’
[কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠানে চটুল নাচ পড়ুয়াদের, ভাইরাল ভিডিও]
দেখুন ভিডিও-
ছবি ও ভিডিও- বাসুদেব ঘোষ
সর্বশেষ খবর
-
লক্ষ্যভেদে ফের সোনা, বঙ্গকন্যার নিখুঁত নিশানায় আবারও এশিয়ার সেরা ভারত
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে