অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাতের অন্ধকারে চতুর্দিক শুনশান। কেউ কোথাও নেই। তার মাঝে রাস্তা দিয়ে হাঁটছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার (Himalayan Black Bear)। এবার দার্জিলিংয়ের সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকায় দেখা মিলল চারপেয়ের। লোকালয়ে ভালুকের দেখা মেলায় আতঙ্কিত শৈলশহরের বাসিন্দারা।
হিমালয়ান ব্ল্যাক বিয়ারটি রাতের অন্ধকারে দার্জিলিংয়ের সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এলাকার একটি মন্দিরে ঢুকে পড়ে। মন্দিরে অবশ্য কোনও ক্ষয়ক্ষতি করেনি সে। পরিবর্তে মন্দিরে রাখা তেল, ঘি, ফল এমনকি মোমবাতিও খেয়ে নেয়।

[আরও পড়ুন:Primary TET: সুখবর! রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীতালিকা প্রকাশ করল বোর্ড]
সকালে ওই মন্দিরের পুরোহিত মন্দিরে ঢুকে দেখেন তেল, ঘি, ফল, মোমবাতি উধাও। প্রথমে ঠিক হয়েছে বুঝতে পারেননি তিনি। উধাও হওয়ার কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। তাতেই চোখ কপালে ওঠে সকলের। তাঁরা দেখেন মন্দিরের ভিতরে ঘুরছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার।

মন্দির কমিটির সদস্যরা দার্জিলিংয়ের বনবিভাগে খবর দেন। এ প্রসঙ্গে ডিএফও সুরত্ন শেরপা জানান, “ঘুম, জিমখানা, সিঞ্চেল, তাকদহ-সহ একাধিক জায়গায় হিমালয়ান ব্ল্যাক বিয়ার দেখতে পাওয়া যাচ্ছে।হিমালয়ান ব্ল্যাক বিয়ার সংখ্যায় বাড়ছে, এটা খুবই ভাল ব্যাপার। এখনও পর্যন্ত কারওর উপর হামলা করেনি।” এর আগে গত ১৮ অক্টোবর তিব্বতি উদ্বাস্তু শিবিরের কাছে একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার খাঁচাবন্দি হয়।

এরপর ফের সিসি ক্যামেরায় ভালুকের ছবি ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বনবিভাগ সূত্রে খবর, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভালুকটির খোঁজে তল্লাশি চলছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘অন্যের রান্নাঘরে যৌন মিলন করেছিলাম’, নুসরতের শোয়ে গোপন কথা ফাঁস ঋতাভরীর]
সর্বশেষ খবর
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!
-
২৫৬ ঘণ্টা, ১৩১ জোড়া হাত, আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর রুবির আংটির অত্যাশ্চর্য কাহিনি
-
‘যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই ভয়ংকর হামলা’, ‘পাগল’ ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের