নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রেম দিবসের ভোরে প্রেম করার অপরাধে দিদিকে খুন করে দিল ছোটভাই৷ মঙ্গলবার ভোর রাতে রিষড়ার শ্রীকৃষ্ণনগরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্ত ভাইয়ের নাম অমিত সিং৷ দিদির নাম নীতা সিং৷
কন্ডোমের ‘ভারজিন ট্রি’ বানিয়ে দিশা পাটানিকে পুজো করলেন ছাত্ররা
পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নীতার৷ সেই প্রেমের সায় ছিল না মেয়েটির পরিবারের কারও৷ দু’জনকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে৷ পরিবারের সদস্যরা বাধা দিয়েছেন৷ অমিত তার দিদিকে মারধরও করেছে আগে৷ কিন্তু ফল হয়েছে বিপরীত৷ সম্পর্ক আরও গাঢ় হয়েছে৷ মঙ্গলবার ভ্যালেণ্টাইনস ডে’তে যাতে দু’জনে দেখা না করে তার ফতোয়া দেওয়া হয়েছিল৷ সোমবার রাতে এই নিয়ে ভাই-বোনে তুমুল ঝগড়া হয়৷ কোনওভাবেই ফতোয়া মানতে চায়নি নীতা৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়েছিল৷ স্থানীয় সূত্রের খবর, বিশেষ এই দিনে দেখা করার জন্য সে নতুন জামা-কাপড় এবং উপহারও কিনেছিল নীতা৷ এখবর পৌঁছয় অমিতের কাছে৷ সে একটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দিদিকে হুমকি দেয়, প্রেমিকের সঙ্গে দেখা করলে তাকে খুন করা হবে৷
প্রেম তো পঞ্জিকা মানে না, তবে কেন ভ্যালেন্টাইনস ডে পালন?
আগ্নেয়াস্ত্র দেখেও দমার কোনও লক্ষণ দেখা যায়নি নীতার৷ নিজের সিদ্ধান্তে অনড় থাকে সে৷ মাথা উঁচু করে পরিষ্কার জানিয়ে দেয় কোনওভাবেই সে ভয় পাবে না৷ কোনও বাধাই তাকে আটকাতে পারবে না৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করবে৷ একথা শোনার পর ক্রোধে উন্মত্ত ভাই অমিত তার দিদিকে লক্ষ্য করে গুলি চালায়৷ রক্তাক্ত অবস্থাতেও নীতা বলতে থাকে, সে তার প্রেমকে হেরে যেতে দেবে না৷ বছর কয়েক আগে শহরতলির নাদিয়ালে এরকমই নৃশংস এমন ঘটনা ঘটেছিল৷ প্রেমিককে মেনে নিতে না পেরে দাদা তার বোনকে খুন করেছিল৷ বোনের মুণ্ডু কেটে থানায় জমা দিয়েছিল৷ অনুশোচনার কোনও লক্ষণ সে ক্ষেত্রে দেখা যায়নি৷ হুগলির ঘটনাতেও ভাইয়ের মধ্যে অনুশোচনা হয়েছে বলে জানা যায়নি৷ তবে এদিন দিদিকে খুন করে রিষড়ার ভাই বাড়ি থেকে পালিয়েছে৷
১৪ ফেব্রুয়ারিই কি ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের?
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার