সুমন করাতি, হুগলি: আর্থিক অবস্থা নেই ছেলের চিকিৎসা করানোর। তাই উপায় না পেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলের পায়ে লোহার শিকল পরালেন মা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হুগলির ব্যান্ডেলের পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজিডাঙ্গা।
জানা গিয়েছে, ওই ব্যাক্তির নাম কাজল পাল। বয়স ৫০ বছর। বছর ২০ আগেও স্বাভাবিক ছিলেন কাজল। বিয়েও হয়েছিল। তাঁর একটি সন্তান হয়। ছেলের তিনবছর বয়সে কাজলের স্ত্রী সংসার ছেড়ে চলে যান। সেই থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই ব্যক্তি। কাজলের মা জানিয়েছেন, একটু একটু করে কাজল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রথমে তাঁর চিকিৎসার চেষ্টা চালান বৃদ্ধা মা। কিন্তু অর্থের অভাবে বেশিদিন চিকিৎসা চালাতে পারেননি। গত পনেরো বছর ধরেই এই একই অবস্থা ছেলের। কয়েক বছর আগে কাজল অন্যত্র চলে গিয়েছিলেন। পাঁচ বছর আগে নিজে থেকেই ফিরে আসেন। এরপরই মা ছেলের পায়ে লোহার শিকল বেঁধেছেন।
[আরও পড়ুন: পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে জয়ী ৪ বিরোধী প্রার্থীকে কলকাতা থেকে অপহরণ! কাঠগড়ায় তৃণমূল]
বৃদ্ধা মা কান্না ভেজা গলায় বললেন, যদি কোনও স্বহৃদয় ব্যক্তি বা কোনও সংস্থা কাজলের চিকিৎসার ব্যবস্থা করেন, তাতে সুবিধা হয়। ছেলেটা তাতে প্রাণে বেঁচে যাবে। কেউ পাশে দাঁড়াবে কি? অপেক্ষায় কাজলের মা।
[আরও পড়ুন: চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু! ক্ষোভে ফেটে পড়ল পরিবার, উত্তপ্ত রামপুরহাট]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের আগের রাতে ‘হেনস্তা’, তৃণমূলের মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে