সুমন করাতি, হুগলি: কাশ্মীরে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হল ব্যবসায়ীর। হুগলির বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। দেহ বাড়ি ফেরার অপেক্ষায় সকলে।
জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দেবব্রত ঘোষ। বাড়ি হুগলির দাদপুরের হাসনান বারোয়ারিতলার ঘোষপাড়ায়। দেবব্রতর ধনিয়াখালির শিবাইচণ্ডি তলায় দোকান রয়েছে। ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কাশ্মীর বেড়াতে যান দেবব্রত। সেখান থেকে নিয়মিত বাড়িতে ফোন করতেন তিনি। বৃহস্পতিবার বাড়িতে আসে দুসংবাদ। ফোনে জানানো হয়, পেহেলগাঁও-এ ঘোড়ার পিঠে চড়ে ছবি তোলার সময় কোনওভাবে পড়ে যান তিনি। ৭ ফুট নিচে পড়ে যান দেবব্রত।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই বাড়িতে আসে খবর। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দেহ কতদিনে, কীভাবে বাড়িতে ফিরবে সেই নিয়ে দুশ্চিন্তায় সকলে। শোকের ছায়া এলাকায়। বেড়াতে গিয়ে এই ভয়ংকর পরিণতি হতে পারে, তা ভাবতে পারেননি কেউ।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার