Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

বিবাহ বহির্ভূত সম্পর্কে অবনতি, গৃহবধূকে কুপিয়ে খুন বীরভূমে

প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়াতেই নেমে এল শাস্তির খাঁড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৮, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৮, ১৩:৫৯

options
link
বিবাহ বহির্ভূত সম্পর্কে অবনতি, গৃহবধূকে কুপিয়ে খুন বীরভূমে zoom

নন্দন দত্ত, সিউড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কে অবনতির জের। গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কোপানোর অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। মৃতের নাম সহরবানু বিবি (৩৫)। এই ঘটনায় আহত হয়েছে তাঁর পাশে শুয়ে থাকা শিশুকন্যা ও শিশুপুত্র। হামলার সময় আক্রান্ত গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় সহরবানু বিবির। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ের জাজিগ্রামে।

[আলুর দামে ছেঁকা মধ্যবিত্তের, নিয়ন্ত্রণে আজ বৈঠক খাদ্যভবনে]

এই ঘটনায় অভিযোগের তির আবদুল বারি ওরফে মংলুর দিকে। অভিযুক্ত ব্যক্তি পাশের গ্রাম কুরবানপুরের বাসিন্দা। জানা গিয়েছে, এই আবদুল বারির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল সহরবানু বিবির। তাঁর স্বামী কর্মসূত্রে অসমে থাকেন। বছর আড়াইয়ের ছেলে রেহান শেখ ও মেয়ে মুসকান বেগম (১৫)কে নিয়ে একাই থাকতেন গৃহবধূ। এই খবর ছিল পাশের গ্রামের মংলুর কাছে। অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে প্রায়ই সহরবানু বিবির বাড়িতে আসত মংলু। এভাবেই দু’জনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ প্রতিবেশীদের। এই ঘটনায় প্রথমে গা করেননি ওই গৃহবধূ। এদিকে গ্রামের বধূর এই আচরণ মানতে পারেননি বাসিন্দারা। সবাই এককাট্টা হয়ে প্রতিবাদে মুখর হন। সাফ জানিয়ে দেন, গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। একই সঙ্গে বড় হচ্ছে মুসকান। তার মুখের দিকে তাকিয়ে পরপুরুষকে বাড়িতে ঢোকানো বন্ধ করুক ওই গৃহবধূ। এরপরই মংলুর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন সহরবানু। এটাই সহ্য হয়নি মংলুর। সবকিছু জানতে পেরে ক্ষেপে যায় সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অনৈতিক কাজের প্রতিবাদ করায় ১৪বার বদলি! স্বেচ্ছামৃত্যুর আবেদন সরকারি কর্মীর]

গ্রামবাসীর দাবি, প্রতিহিংসার বশেই রবিবার গভীর রাতে সহরবানুর বাড়িতে ঢুকে পড়ে মংলু। সন্তান-সহ গৃহবধূকে আক্রমণ করে বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। মাকে আক্রান্ত হেত দেখে আতঙ্কে চিৎকার শুরু করে ছেলেমেয়েরাও। এর জেরে মংলুর রোষের মুখে পড়ে তারাও। ধারাল অস্ত্রের আঘাতে দুই ভাইবোনও রক্তাক্ত হয়। এদিকে চেঁচামেচি শুনে ততক্ষণে সহরবানু বিবির বাড়ির সামনে ভিড় জমেছে প্রতিবেশীদের। লোকজনের গলার আওয়াজ পেয়েই সেখান থেকে পালায় মংলু। আহত তিনজনকে তড়িঘড়ি স্থানীয় পাইকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই গৃহবধূর। এদিকে প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত শিশুদের রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.