Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Phulia

লক্ষাধিক টাকা ও গয়না আত্মসাৎ! ফুলিয়ায় তৃণমূল নেতার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

প্রায় বছর দশেক আগে গৃহবধূকে সরকারি জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রাক্তন পঞ্চায়েত তৃণমূল প্রধান উৎপল বসাক। অভিযোগ, গৃহবধূর থেকে নগদ টাকা ও সোনার গয়না নেওয়া হয় বলে অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২০:২৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২০:২৮

options
link
লক্ষাধিক টাকা ও গয়না আত্মসাৎ! ফুলিয়ায় তৃণমূল নেতার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর zoom
Advertisement

সরকারি জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষাধিক টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ। প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ব্লকের টাউনশিপ পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, প্রায় বছর দশেক আগে গৃহবধূকে সরকারি জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রাক্তন পঞ্চায়েত তৃণমূল প্রধান উৎপল বসাক। অভিযোগ, গৃহবধূর থেকে নগদ টাকা ও সোনার গয়না নেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলা মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা সোনার অলংকার পর্যন্ত তিনি তুলে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার সম্পত্তি প্রাক্তন প্রধানের হাতে দেওয়া হয়েছিল বলে মহিলার অভিযোগ।

Advertisement

স্বাভাবিকভাবেই সরকারি জমি দিতে পারেননি ওই প্রধান। এদিকে টাকাও ফেরিয়ে দেননি। বারবার যোগাযোগ করেও কোনও সমাধান সূত্র মেলেনি বলে দাবি মহিলার। রাজ্যে পালাবদলের পর ফের মহিলা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে তাঁদের মধ্যে বাদানুবাদ হয়। অভিযোগ ওই তৃণমূল নেতা ‘যা করার করে নেওয়ার’ কথা বলেন বলেও অভিযোগ। এরপরই ওই গৃহবধূ অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটলেও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধান উৎপল বসাক। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে। উৎপল বসাক বলেন, “আমি কোনও টাকা বা গয়না নিইনি। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তাহলে এতদিন পুলিশ বা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়নি কেন?” ঘটনার পর ফুলিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.