Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬

অভিনব থিম, হাওড়ায় এবার দাবার বোর্ডের আদলে পুজো মণ্ডপ

থাকবে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মুর্তিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৮, ০৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৮, ০৮:১৯

options
link
অভিনব থিম, হাওড়ায় এবার দাবার বোর্ডের আদলে পুজো মণ্ডপ zoom

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: দাবা, তাস, পাশা, তিন কর্মনাশা৷ বাঙালির চিরাচরিত ধারণাকে রাতারাতি বদলে দিয়েছেন যাদবপুরের প্রণব বর্ধন ও হাওড়ার শিবনাথ দে৷ এশিয়াডে সেরার শিরোপা পেয়েছে বাংলার এই দুই তাসুড়ে৷ তাঁদের সাফল্যই কি আলোয় ফেরাল বুদ্ধির খেলা দাবাকেও?

এবারের পুজো দাবার আসর বসছে হাওড়ায় শ্যামপুরে! বাছরী মাঠের দুর্গাপুজোর থিমে অভিনবত্বের ছোঁয়া৷ পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপ তৈরি হবে দাবার বোর্ডের আদলে৷ থাকবে রাজা, মন্ত্রী, বোড়ে৷ অভিনব এই পুজো মণ্ডপে থাকবে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মূর্তিও৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ জামাইবাবুর সঙ্গে পরকীয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী! গর্ভপাত করতে গিয়ে মৃত্যু]

এ রাজ্যে থিমপুজো নতুন নয়৷ কিন্তু সাধারণত কোন জনপ্রিয় পর্যটনকেন্দ্র কিংবা সৌধের আদলের মণ্ডপ তৈরি করা হয়৷ কখনও কখনও শিল্পী ছোঁয়ার পুজো মণ্ডপে জীবন্ত হয়ে ওঠে সমকালীন কোনও ঘটনা৷ কিন্তু, দাবাকে কেন থিম হিসেবে বাছলেন শ্যামপুরের বাছরী ফুটবল মাঠের দুর্গাপুজো কমিটি? সভাপতি চিত্তরঞ্জন মেটিয়া বলেন, “আমাদের এ রাজ্যে ক্রিকেট আর ফুটবলের রমরমা৷ দাবার মতো ইন্ডোর গেমগুলি দিকে সেভাবে নজর দেওয়া হয় না৷” তাই ইন্ডোর গেমকেও জনপ্রিয় করতে দাবাকে থিম করেছেন তাঁরা৷ শুধু দাবা বোর্ড বা ঘুটিই নয়, এই খেলার সম্পর্কে নানা অজানা তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা৷ আর বাড়তি আকর্ষণ অবশ্যই গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মুর্তি৷ পুজোর আর বেশি দেরি নেই৷ শ্যামপুরের বাছরী ফুটবল মাঠের দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে৷ আশবাদী উদ্যোক্তারা৷

[সোনাজয়ী স্বপ্নার মায়ের উপর দুষ্কৃতী হামলা, ছিনতাই করা হল হার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.