সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: দাবা, তাস, পাশা, তিন কর্মনাশা৷ বাঙালির চিরাচরিত ধারণাকে রাতারাতি বদলে দিয়েছেন যাদবপুরের প্রণব বর্ধন ও হাওড়ার শিবনাথ দে৷ এশিয়াডে সেরার শিরোপা পেয়েছে বাংলার এই দুই তাসুড়ে৷ তাঁদের সাফল্যই কি আলোয় ফেরাল বুদ্ধির খেলা দাবাকেও?
এবারের পুজো দাবার আসর বসছে হাওড়ায় শ্যামপুরে! বাছরী মাঠের দুর্গাপুজোর থিমে অভিনবত্বের ছোঁয়া৷ পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় ৭০ ফুট উঁচু মণ্ডপ তৈরি হবে দাবার বোর্ডের আদলে৷ থাকবে রাজা, মন্ত্রী, বোড়ে৷ অভিনব এই পুজো মণ্ডপে থাকবে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মূর্তিও৷
[ জামাইবাবুর সঙ্গে পরকীয়ায় অন্তঃসত্ত্বা কিশোরী! গর্ভপাত করতে গিয়ে মৃত্যু]
এ রাজ্যে থিমপুজো নতুন নয়৷ কিন্তু সাধারণত কোন জনপ্রিয় পর্যটনকেন্দ্র কিংবা সৌধের আদলের মণ্ডপ তৈরি করা হয়৷ কখনও কখনও শিল্পী ছোঁয়ার পুজো মণ্ডপে জীবন্ত হয়ে ওঠে সমকালীন কোনও ঘটনা৷ কিন্তু, দাবাকে কেন থিম হিসেবে বাছলেন শ্যামপুরের বাছরী ফুটবল মাঠের দুর্গাপুজো কমিটি? সভাপতি চিত্তরঞ্জন মেটিয়া বলেন, “আমাদের এ রাজ্যে ক্রিকেট আর ফুটবলের রমরমা৷ দাবার মতো ইন্ডোর গেমগুলি দিকে সেভাবে নজর দেওয়া হয় না৷” তাই ইন্ডোর গেমকেও জনপ্রিয় করতে দাবাকে থিম করেছেন তাঁরা৷ শুধু দাবা বোর্ড বা ঘুটিই নয়, এই খেলার সম্পর্কে নানা অজানা তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা৷ আর বাড়তি আকর্ষণ অবশ্যই গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ও দিব্যেন্দু বড়ুয়ার মুর্তি৷ পুজোর আর বেশি দেরি নেই৷ শ্যামপুরের বাছরী ফুটবল মাঠের দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে৷ আশবাদী উদ্যোক্তারা৷
[সোনাজয়ী স্বপ্নার মায়ের উপর দুষ্কৃতী হামলা, ছিনতাই করা হল হার
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া