কল্যাণ চন্দ্র, বহরমপুর: স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার খাগড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত ব্যক্তির নাম সারাফত হোসেন। তাঁর স্ত্রীর নাম ফতেমা বিবি। সারাফত পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিন সকালে নিজের হাতের শিরা কেটে মেয়েকে ফোন করে বাড়িতে ডাকেন সারাফাত। মেয়ে বাড়িতে ছুটে এসে দেখেন, মা ও বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে মায়ের চোখে মুখে প্রচুর রক্ত লেগে রয়েছে। খবর যায় পুলিশে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ফতেমা বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফতেমা। তা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই প্রভাব পড়েছিল স্বামীর উপরের। সেই থেকেই পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন সরাফত। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?
-
আড়াই বছরের ‘রাজত্ব’ খোয়ালেন বুমরাহ, শ্রীলঙ্কায় আগ্রাসী ইনিংসের পুরস্কার পেলেন পন্থ
-
লক্ষ লক্ষ টাকার সোনার গয়না ট্রেনে ফেলেই নেমে গেলেন যাত্রী, তারপর?
-
উত্তরবঙ্গের পর মালদহ মেডিক্যাল! একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যুর রিপোর্ট চাইল স্বাস্থ্যভবন
-
তারকেশ্বর, আগরপাড়ায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর-আগুন, মধ্যরাতে হামলার নেপথ্যে কারা?