Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Howrah

ঠিকাদারের সঙ্গে পরকীয়া জেনে ফেলে স্বামী! স্ত্রীকে ‘খুন’ করে দরজায় তালা ঝুলিয়ে পালাল যুবক

স্ত্রীর পরকীয়া সম্পর্ক জেনে ফেলেছিল স্বামী! তার জেরে সংসারে ছিল অশান্তি। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, ঘরের ভিতর স্ত্রী শিখা খাতুনকে খুন করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছে স্বামী রাহুল শেখ।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৭:৫৬

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৭:৫৬

options
link
ঠিকাদারের সঙ্গে পরকীয়া জেনে ফেলে স্বামী! স্ত্রীকে ‘খুন’ করে দরজায় তালা ঝুলিয়ে পালাল যুবক zoom
প্রতীকী ছবি
Advertisement

স্ত্রীর পরকীয়া সম্পর্ক জেনে ফেলেছিল স্বামী! তার জেরে সংসারে ছিল অশান্তি। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, ঘরের ভিতর স্ত্রী শিখা খাতুনকে খুন করে বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছে স্বামী রাহুল শেখ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে, হাওড়ার ডোমজুড়ের জালান কমপ্লেক্স এলাকায়। জাতীয় সড়কের ধারে জালান কমপ্লেক্স এলাকায় একটি চারতলা বাড়ির তিনতলার ঘরের মেঝে থেকে বুধবার দুপুরে শিখার দেহ উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিখার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে ওই খুন করা হয়েছে। সন্দেহ যাতে না হয়, সেজন্য ঘরের ভিতর সিলিং থেকে একটি ওড়নাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল! যাতে মনে হয়, শিখা নিজেই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তারপর মেঝেতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়! কিন্তু এই তত্ত্ব খারিজ করে দিয়েছে পুলিশ। স্ত্রীকে খুন করেই ওই ব্যক্তি দরজা বন্ধ করে পালিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিখা ও তাঁর স্বামী রাহুল দু’জনেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করে। মাস দু’য়েক আগে দু’জনে কমপ্লেক্সের ভিতর ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, শিখা এক ঠিকাদারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল! সেই কথা জানতেও পেরে গিয়েছিলেন রাহুল। ঠিকাদারকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয় বলে খবর। নিত্যদিন স্বামী-স্ত্রীর মধ্যে ওই ঠিকাদারকে নিয়ে ঝগড়াঝাঁটি চলত বলে অভিযোগ। প্রতিবেশীরা জানান, বুধবার দুপুরেও স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ-হাতাহাতি হয়। পুলিশের অনুমান, ঝগড়াঝাঁটির সময় রাহুল স্ত্রী শিখাকে শ্বাসরোধ করে খুন করে! এরপর ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ করে পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাহুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডোমজুড় থানার পুলিশ। মৃতার বাপেরবাড়িতে খবর দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.