সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পের শক্তি রয়েছে জীবনে রূপান্তরিত হওয়ার। এই মন্ত্রকে সামনে রেখেই আইআইএফএল ফিনান্স লিমিটেড বিখ্যাত টেরাকোটা শিল্পী দোলন কুণ্ডুর সঙ্গে হাত মিলিয়ে শুরু করছে এক নতুন প্রকল্প। যার নাম ‘শিক্রিয়েটস’।
বর্ধমানের বিখ্যাত শিল্পী দোলন কুণ্ডু। তাঁর তত্ত্বাবধানে আড়াইশোরও বেশি মহিলা টেরাকোটা শিল্পী কাজ করবে এই প্রকল্পের অধীনে। লক্ষ্য উৎপাদন ক্ষমতা ১০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা। আর সেজন্য আইআইএফএল হোম ফিনান্স অনুদান বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।
গৃহঋণ প্রদানকারী সংস্থাটির প্রধান মাধবী গুপ্তা জানাচ্ছেন, ”শিক্রিয়েটসের ভিত্তিমূলে রয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস যে শিল্পের জীবন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এই উদ্যোগটি কেবল আবাসন এবং সমাজে মহিলাদের প্রাসঙ্গিকতার উপর জোর দেয় না। বরং স্থানীয় কারিগর এবং আমাদের ঐতিহ্যেরও উদযাপন করে।”
সর্বশেষ খবর
-
বাপ কা বেটা! অবিকল শেহওয়াগের মতোই একের পর এক শট ছেলের, ভাইরাল ভিডিও
-
দাপুটে শাহজাহান এখন গুটিয়ে কেঁচো! ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ‘ডিম থেরাপি’ জনতার
-
সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বকে মুছে ফেলছেন না তো! বুঝবেন কীভাবে?
-
স্ত্রী, কন্যা-সহ ‘আত্মঘাতী’ অন্ধ্রের ইঞ্জিনিয়র, ধর্মান্তরণের ভয়? অভিযুক্ত শুটিং কোচ সাদিক খান
-
‘কমিউনিস্টরা দুর্গাপুজো শব্দটাই বাদ দিয়েছিল’, বামেদের শারদোৎসবের তীব্র বিরোধিতা দিলীপের