নদীচর দখল করে তৈরি ঝাঁ চকচকে ক্যাফের জৌলুস শেষ! ভাঙা পড়তে চলেছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) ছেলের ‘অরণ্যের কূলে’। ক্যাফেমালিক ইমরান মোল্লাকে নোটিস ধরালেন মহকুমাশাসক। আগামী ২৯ জুনের মধ্যে ক্যাফেটেরিয়ার মালিককেই এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে না কিছু করা হলে প্রশাসন থেকেই বুলডোজার চালানো হবে সেই সম্পত্তিতে। তবে এই ক্যাফে ছাড়াও ক্যানিংয়ের এই এলাকায় গজিয়ে ওঠা বাকি দোকানগুলির ভবিষ্যত কী, তা এখনও ঠিক হয়নি। সেসব নথিপত্র পরীক্ষার কাজ চলছে বলে খবর।
ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার গ্রেপ্তারির পর নজরে এসেছিল তাঁর ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ক্যাফেটেরিয়াটি। জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় রাস্তার উপরেই চরের উপর এই ক্যাফে তৈরি করেছিলেন ছেলে ইমরান। নিয়মের তোয়াক্কা না করে দিব্যি চলছিল ব্যবসা। কিন্তু পালাবদলের পর বদলে যায় সব হিসাব। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র হাতে ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা গ্রেপ্তার হন। এই ঘটনার তদন্ত করতে গিয়ে নজরে পড়ে তাঁর ছেলের বেআইনি ক্যাফের বিষয়টি।
আরও পড়ুন:

অভিযোগ উঠেছিল, মাতলা নদীর চর দখল করে ‘অরণ্যের কূলে’ ক্যাফে গড়ে তোলা হয়। অর্থাৎ পুরোটাই বেআইনি বলে দাবি করা হয়। এই নিয়ে হইচই শুরু হতেই ক্যানিং মহকুমা শাসকের অফিস থেকে ইমরানকে নির্দেশ দেওয়া হয়েছিল, ক্যাফে সংক্রান্ত সব আইনি কাগজপত্র নিয়ে যেতে। সেসব পরীক্ষা করে দেখা যায় যে মাতলার চরে সেচ দপ্তরের জমি দখল করে বিশাল ক্যাফেটেরিয়াটি তৈরি করা হয়েছিল, যার কোনও বৈধতাই নেই। এবার সেই বেআইনিভাবে নির্মিত ক্যাফেটেরিয়াটি ভেঙে দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন। সময় দেওয়া হয়েছে ২৯ জুন পর্যন্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পঞ্চায়েতের গাছ বিক্রির টাকা পার্টি ফান্ডে জমা! বাঁকুড়ায় তৃণমূল নেতাকে কান ধরে ‘ওঠবস’
-
‘বাংলার কাছে প্রমাণ করুক…’, ‘দিদি নম্বর ১’ স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েও চ্যালেঞ্জ ছুড়লেন রচনা!
-
তৃণমূলে গৃহদাহের মাঝেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে অভিষেক
-
ব্রাজিল শিবিরে স্বস্তি, স্কটল্যান্ডের বিরুদ্ধেই ফিরছেন নেইমার, তবে অন্য ভূমিকায়
-
মেয়ে দুয়াকে নিয়ে কীভাবে বিছানায় রাত কাটে দীপিকার? সিক্রেট ফাঁস বলিউডের ‘মস্তানি’র