শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: উত্তরবঙ্গের বাজারগুলিতে লকডাউন নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বাজারগুলিতে সচেতনতার অভাবের পাশাপাশি স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাব নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল।
রবিবার খাপড়াইলের নিউ চামটা চা-বাগান, শিলিগুড়ির বিধানমার্কেট এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে সবজি বাজার পরিদর্শন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বাজারগুলো দেখার কেউ নেই, স্থানীয় প্রশাসন নেই বলে অভিযোগ করেন কেন্দ্রীয় দলের চেয়ারম্যান বিনীত জোশী। পাশাপাশি সচেতনতার অভাব রয়েছে বলে জানান তিনি। রাজ্য সরকারকে সহযোগিতার আবেদন করেন এবং করোনা পরিস্থিতিকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার পরামর্শ দেন তাঁরা।
[আরও পড়ুন: ‘চোর কাঁহি কা’, বিজেপি নেতা রাহুল সিনহাকে কড়া আক্রমণ অনুব্রতর]
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে এ রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। একাধিক দলে ভাগ হয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তাঁরা। রবিবার উত্তরবঙ্গে চতুর্থ দফায় পরিদর্শনে বেরোন প্রতিনিধি দলের সদস্যরা। শিলিগুড়ির বিধানমার্কেট এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে সবজি বাজার পরিদর্শন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। লকডাউনে কেন্দ্রের নির্দেশ মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।
বাজারগুলিতে সচেতনতার অভাব নিয়ে আগেও রাজ্য সরকারকে জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এবার স্থানীয় প্রশাসনের গা ছাড়া মনোভাব নিয়েও সরব হয়েছেন তাঁরা। বিনীত জোশী করোনা পরিস্থিতিকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার জন্য রাজ্যকে পরামর্শ দেন।
[আরও পড়ুন: বাজার বন্ধ থাকার আতঙ্কে রাতেই খুলল দোকানপাট, সংঘর্ষ-লাঠিচার্জে উত্তপ্ত বেলুড়]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না