তরুণকান্তি দাসঃ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি-র সমাবর্তনে এবার ডাক পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের সমাবর্তনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
[ কলকাতার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বাড়াতে ননস্টপ বাস, উদ্বোধনে মুখ্যমন্ত্রী ]
জানা যাচ্ছে, নবান্নের তরফে এই আমন্ত্রণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাক পেয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের সঙ্গে থাকতে, কথা বলতে, তাঁদের জীবনোভে প্রাণিত করতে পছন্দও করেন তিনি। কিন্তু আইআইটি-র মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের তরফে আমন্ত্রণ এই প্রথমবার। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে কাজকর্ম সেরে বিকেলের দিকে খড়গপুরের দিকে রওনা দেবেন তিনি। শুক্রবারের সমাবর্তনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ফিরবেন সেদিন বিকেলই। পরদিন ২১ জুলাই। তৃণমূলের তরফে ওদিন শহরে শহিদ দিবসের আয়োজন। সেই মঞ্চে তৃণমূলনেত্রীর ভাষণের জন্যই কাতারে কাতারে মানুষ হাজির হন। তাই শুক্রবার বিকেলেই শহরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
[ এবার ফেসবুকে লাইভ দেখানো হবে মমতার একুশের ভাষণ ]
৬৪ তম এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আচার্য তথা প্রধান অতিথি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আইআইটি খড়গপুর দেশের প্রাচীনতম এবং বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ১২ হাজার ছাত্র-গবেষক এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। অধ্যাপক ও অন্যান্য কর্মীদের সংখ্যা প্রায় ৭০০। এবারের সমাবর্তনে প্রায় ২৪০০ ছাত্র-ছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেবেন ডিরেক্টর পার্থপ্রতীম চক্রবর্তী। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান দেশের পাশাপাশি এ রাজ্যেরও গর্ব। রাজ্যের এই গর্বিত মুহূর্তে তাই মুখ্যমন্ত্রীকে শামিল করারই প্রয়াস স্বশাসিত এই প্রতিষ্ঠানের। নবান্নের তরফেও এই আমন্ত্রণ বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?