Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
TMC leader

আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে জমি দখল! বাঁকুড়ায় গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা

সোমবার বারিকুল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁকে পেশ করা হবে খাতড়া মহকুমা আদালতে।

টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২০:২২

link
টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ২০:২২

options
link
আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে জমি দখল! বাঁকুড়ায় গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা zoom
২০ জুলাই। সোমবার। বাঁকুড়ার প্রভাবশালী তৃণমূল নেতা রাজু সিংকে গ্রেপ্তার করল পুলিশ। নিজস্ব ছবি।
Advertisement

আগ্নেয়াস্ত্র দেখিয়ে হস্তান্তর-অযোগ্য জমি নিজের মায়ের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগে বাঁকুড়ার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর নাম রাজকুমার সিং ওরফে রাজু সিং। জানা গিয়েছে, তিনি জেলায় বেশ প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। সোমবার বারিকুল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁকে পেশ করা হবে খাতড়া মহকুমা আদালতে।

জানা গিয়েছে, রাজু সিং বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য। দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে তৃণমূলের অন্যতম দাপুটে সংগঠক হিসেবে পরিচিত ছিলেন তিনি। সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। তৃণমূলের যুব সংগঠনের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন রাজু। গত বিধানসভা নির্বাচনে তাঁকে বাঁকুড়ার জেলার তিনটি বিধানসভায় পর্যবেক্ষকের দায়িত্ব দেয় দল। রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া জেলার এক বাসিন্দা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী জানান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও হুমকি দিয়ে তাঁর কাছ থেকে জমি হাতিয়ে নিয়েছেন রাজু। রাজুর মায়ের নামে লিখিয়ে নেওয়া হয়েছে জমিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বাঁকুড়া জেলায় একের পর এক তৃণমূল নেতা-নেত্রী গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকায় এ বার যুক্ত হল জঙ্গলমহলের প্রভাবশালী মুখ রাজু সিংয়ের নাম। রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। পালাবদলের পর দুর্নীতি, হুমকি, তোলাবাজি-সহ একাধিক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। এই সব অনিয়মের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। এবার ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগে বাঁকুড়ার প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.