Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Nadia

রাতে স্ত্রীকে ফোন, সকালেই মৃত্যুসংবাদ! রাজস্থানে কর্মরত নদিয়ার জওয়ানকে শেষশ্রদ্ধা

সোমবার তাঁর কফিনবন্দি দেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন অসংখ্য মানুষ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:৩৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৭:৩৫

options
link
রাতে স্ত্রীকে ফোন, সকালেই মৃত্যুসংবাদ! রাজস্থানে কর্মরত নদিয়ার জওয়ানকে শেষশ্রদ্ধা zoom
২০ জুলাই, সোমবার। শান্তিপুরের বড় জিয়াপুরে পূর্ণ সামরিক মর্যাদায় জওয়ানকে শেষশ্রদ্ধা জানানো হয়। নিজস্ব ছবি।
Advertisement

রাজস্থানের যোধপুরে কর্মরত অবস্থায় মৃত্যু হল নদিয়ার শান্তিপুরের ভারতীয় সেনা জওয়ান কানাই সরকারের (৪৫)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শান্তিপুরে। সোমবার তাঁর কফিনবন্দি দেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন অসংখ্য মানুষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো কথা হয় কানাই সরকারের। পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর প্রায় চারটে নাগাদ যোধপুরে নিজের কোয়ার্টারে থাকাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের দাবি, তাঁর কিছু শারীরিক সমস্যা থাকলেও তা এতটা গুরুতর ছিল না যে এমন আকস্মিক মৃত্যু ঘটতে পারে। ফলে ঘটনায় পরিবারের সদস্যরা বিস্মিত ও শোকাহত। মৃত্যুসংবাদ পেয়ে পরিবারের দুই সদস্য যোধপুরে যান। পরে কফিনবন্দি মরদেহ শান্তিপুরের বড় জিয়াপুরের বাড়িতে নিয়ে আসা হয়। সকাল থেকেই শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। এরপর স্থানীয় স্কুল মাঠে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সামরিক মর্যাদায় গান স্যালুট দেওয়া হয় জওয়ানকে।

প্রয়াত সেনা অফিসারের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা, তিন দাদা, তাঁদের পরিবার, স্ত্রী এবং দুই কন্যা। সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, সমস্ত প্রাপ্য সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছে। দেশের সেবায় নিয়োজিত এক সেনা অফিসারের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন এলাকার মানুষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.