শান্তুনু কর, জলপাইগুড়ি: শিলিগুড়ির উত্তরকন্যা থেকে কোচবিহারের চ্যাংরাবান্ধার পথে মুখ্যমন্ত্রীর কনভয়৷ জাতীয় সড়কের দু’ধারে উৎসাহী মানুষের ভিড়৷ আচমকাই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কনভয়ে ঢুকে পড়লেন এক বৃদ্ধ! ছুটতে ছুটতে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে একটি চিঠি দিলেন তিনি৷ ঘটনার আকস্মিকতায় হতবাক নিরাপত্তারক্ষীরাও৷ মঙ্গলবার দুপুরে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন জলপাইগুড়ির মানুষ৷
[আরপিএফের তৎপরতায় পরিজনদের কাছে ফিরল ঝাড়খণ্ডের ২ নাবালক]
ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার শিলিগুড়ি পৌঁছেছেন৷ উত্তরকন্যায় জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি ছিল কোচবিহারে চ্যাংরাবান্ধায়৷ শিলিগুড়ি থেকে সড়কপথে কোচবিহার যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে মসূর্ণ গতিতেই এগোচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়৷ হাসিমুখে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের অভিবাদন গ্রহণ করছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ তাল কাটল জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ে৷ জাতীয় সড়কে দু’ধারে যথারীতি ভিড় করেছিলেন অসংখ্য মানুষ৷ সেই ভিড়ের মধ্যে থেকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কনভয়ের ভিতরে ঢুকে পড়েন এক বৃদ্ধ৷ প্রায় ছুটতে ছুটতে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে চলে আসেন তিনি৷ জানলা দিয়ে তাঁর হাতে একটি চিঠি তুলে দেন ওই বৃদ্ধ৷ এত দ্রুত ঘটনাটি ঘটে যায় যে, নিরাপত্তারক্ষীরা কিছু করার সুযোগই পাননি৷ হতবাক হয়ে যান তাঁরা৷ এদিকে ওই বৃদ্ধের মুখে তখন যুদ্ধজয়ের হাসি!

কিন্তু, কে ওই বৃদ্ধ? এমন কাণ্ডই বা কেন ঘটালেন তিনি? জলপাইগুড়ি শহরের পাহা়ড়পুরের বাসিন্দা ওই বৃদ্ধ৷ নাম রাজেন রায়৷ তাঁর অভিয়োগ, দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার মানুষ৷ স্থানীয় প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ জলের সমস্যা মেটানোর আরজি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে্ন রাজেনবাবু৷ চিঠিতে তিনি এও লিখেছেন, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান৷ জলপাইগুড়ির পাহাড়পুরের পানীয় জলের সমস্যা মেটে কিনা, এখন সেটাই দেখার৷
দেখুন ভিডিও:
[বায়ুসেনার ছাউনির কাছেই রহস্যজনকভাবে উদ্ধার ড্রোন, চাঞ্চল্য রাঙ্গাপানিতে]
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে