চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বিশাল যৌথ পরিবার৷ একই পাড়ায় থাকেন প্রায় পাঁচশোজন৷ কিন্তু, উৎসব কিংবা পার্বণে কিছুতেই সকলে মিলে আনন্দে মেতে উঠতে পারছিলেন না! শেষপর্যন্ত পরিবারের সদস্যেরাই নিজেদের তিনভাগে ভেঙে নিলেন৷ শুক্রবার ধূমধাম করে ভাইফোঁট পালন করলেন আসানসোল মিঠানির চট্টরাজ পরিবারের সদস্যরা৷
[ মিষ্টি-লুচি খাইয়ে কাটোয়া স্টেশনের ১৮ কুলিকে ভাইফোঁটা যুবতীদের]
ব্যাপারটা কী? তিনশো বছরের বনেদি পরিবার৷ আসানসোলের মিঠানি এলাকায় একটা আস্ত পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন চট্টরাজ পরিবারের প্রায় পাঁচশো জন সদস্য৷ আগের সেই একান্নবর্তী পরিবার আর নেই৷ সকলে যে যাঁর মতো আলাদা থাকেন৷ কিন্তু তাতে আত্মীয়তার বন্ধন আলগা হয়নি এতটুকু৷ এত বড় পরিবার যখন, তখন বিপদ-আপদ তো লেগেই থাকে৷ ফলে কেউ মারা গেলে কিংবা অসুস্থ হলে সমস্যায় পড়তে হত পরিবারের পাঁচশো সদস্যকেই৷ উৎসব বা অনুষ্ঠানে সকলকে একসঙ্গে পাওয়া যেত না৷ এমনকী, ভাইফোঁটার দিন ফোঁটা থেকে বঞ্চিত হতেন অনেকেই৷ কখনও কখনও আবার বোনেরাও ফোঁটা দিতে পারতেন না৷ পারিবারিক সমস্যার এক অভিনব সমাধান বের করেছেন মিঠানির চট্টরাজ পরিবারের সদস্যরা৷

জানা গিয়েছে, প্রায় তিনশো বছর আগে আসানসোলের মিঠানিতে এসেছিলেন হীরাচাঁদ চট্টরাজ৷ পরিবারের বর্তমান সদস্যরা, সকলেই তাঁরই উত্তরপুরুষ৷ চট্টরাজ পরিবারের সদস্যরা জানিয়েছেন, হীরাচাঁদের পর সাত ভাইয়ের বংশধররাই এখন থাকেন মিঠানিতে৷ সবমিলিয়ে প্রায় পাঁচশোজন৷ তাঁরা ঠিক করেছেন, সকলে যেমন একই পাড়ায় থাকেন, তেমনি থাকবেন৷ শুধু সাত ভাইয়ের বংশধরেরা তিনটি আলাদা পরিবারে ভাগ হয়ে যাবেন৷ অর্থাৎ কোনও এক ভাইয়ের পরিবারে যদি কেউ মারা যান কিংবা অন্য কোনও বিপদ ঘটে, সেক্ষেত্রে অন্য ভাইয়ের বংশধরদের সমস্যায় পড়তে হবে না৷ পালন করতে হবে না অশৌচও৷ ফলে ভাইফোঁট বা অন্য উৎসবে সকলেই আনন্দ করতে পারবেন৷ সেই সূত্র মেনেই শুক্রবার ধূমধাম করে ভাইফোঁটা পালন করলেন চট্টরাজ পরিবারের সদস্যরা৷ কেউ ৬ বছর পর, তো কেউ আবার ১৫ বছর বোনেদের কাছ ছেকে ফোঁটা নিলেন৷ তবে যৌথ পরিবারে বিভাজন বলতে এটুকুই৷ বাকি যা যেমন ছিল, তেমনি থাকবে৷
[ভিন রাজ্যে গিয়ে নিখোঁজ ভাই, ছবিতে ফোঁটা দিদির]
সর্বশেষ খবর
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের মমতাপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!