Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
TMC Leader Arrested

কারখানায় ভাঙচুর, তোলাবাজি! কাঁচরাপাড়ার পলাতক প্রধানকে ধরে গণপিটুনি জনতার

কল্যাণী লেক পার্ক সংলগ্ন একটি বহুতল আবাসন থেকে তৃণমূলের এই নেতাকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।

সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১২:৪৬

link
সুবীর দাস
সুবীর দাস

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১২:৪৬

options
link
কারখানায় ভাঙচুর, তোলাবাজি! কাঁচরাপাড়ার পলাতক প্রধানকে ধরে গণপিটুনি জনতার zoom
কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিংকে ধরে গণপিটুনি জনতার।
Advertisement

তোলাবাজি, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং একটি বেকারি কারখানায় ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হলেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং। এই অভিযোগ সামনে আসার পর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার তাঁকে হাতেনাতে ধরে বেধড়ক গণপিটুনি দেন স্থানীয়রা। এরপর সন্ধ্যায় কল্যাণী লেক পার্ক সংলগ্ন একটি বহুতল আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। আজ, বৃহস্পতিবার তাঁকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কল্যাণী ব্লকের কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শহিদপল্লি এলাকায় একটি বেকারি কারখানার কাছ থেকে লক্ষাধিক টাকা তোলাবাজি করেন পঙ্কজ। এছাড়াও তাঁর বিরুদ্ধে কারখানা ভাঙচুর, হুমকি দেওয়া এবং এলাকার একাধিক জায়গা থেকে বেআইনিভাবে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রায় তিন সপ্তাহ আগে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন। বুধবার শহিদপল্লি এলাকার বাসিন্দারা খবর পান, পঙ্কজ সিং কল্যাণী লেক পার্ক সংলগ্ন একটি বহুতল আবাসনে রয়েছেন। এরপরই ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পালানোর আগেই তাঁকে আটক করে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। পঙ্কজকে উদ্ধার করে প্রথমে কল্যাণীর কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে আনা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, পঙ্কজ সিংয়ের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.