Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

বাড়ি থেকে উদ্ধার ২৯ দিনের শিশুর গলাকাটা দেহ, মৃত্যু ঘিরে রহস্য

পুলিশ ময়নাতদন্তের অপেক্ষায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ২১:২৬

options
link
বাড়ি থেকে উদ্ধার ২৯ দিনের শিশুর গলাকাটা দেহ, মৃত্যু ঘিরে রহস্য zoom

ধীমান রায়, কাটোয়া: সদ্য কামানো ন্যাড়া মাথা। বোজা দু’চোখ। দেখে মনে হবে যেন ঘুমিয়ে রয়েছে নিস্পাপ শিশুটি। কিন্তু গলার কাছে কাপড় সরাতেই দেখা গেল ধরের সঙ্গে মাথার সামান্য অংশ লেগে রয়েছে। যেন ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের ডানদিকের অংশ কেউ কুপিয়ে দিয়েছে মাত্র ২৯ দিনের কন্যাশিশুটির। কেতুগ্রামের আরনা গ্রামে জেসমিন খাতুন (২৯ দিন) নামে ওই শিশুটির গলাকাটা দেহ উদ্ধার করল পুলিশ।

বুধবার সকালের ঘটনা। রহস্যজনক এই মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর পরিবারের দাবি, দোলনায় শুয়ে থাকার সময় শিশুটি কোনওভাবে পড়ে যায়। দোলনার তলায় ছিল বঁটি। ওই বঁটির ওপরে পড়ে জেসমিনের ধর থেকে মাথা কার্যত বিছিন্ন হয়ে গিয়েছে। তবে স্থানীয়দের একাংশ তা মানতে নারাজ। তাদের সন্দেহ, কন্যসন্তান হওয়ার কারণেই শিশুটিকে খুন করা হয়ে থাকতে পারে। কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার বলেন, “এখনও পর্যন্ত এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। আমরা শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরেই জানা যাবে এটি দুর্ঘটনা নাকি খুন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আসানসোল তৃণমূলের হয়ে লড়বেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা?]

কেতুগ্রামের আরনা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা পেশায় জনমজুর আপাই শেখের(৩৮) কন্যা জেসমিন। জানা গিয়েছে ওই গ্রামেরই মাঠপাড়ায় আপাইয়ের শ্বশুরবাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আপাই শেখের ৯ বছরের একটি ছেলে রয়েছে। সাকিল শেখ। গ্রামের প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। আপাই জানান, তাঁর স্ত্রী রেজিয়া বিবি সন্তান প্রসবের জন্য দু’মাস আগে বাপেরবাড়িতে গিয়েছিলেন। সেখানেই বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

আপাই বলেন, “আমি ঘটনার সময় শ্বশুরবাড়িতে ছিলাম না। পরে খবর পেয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি এই ঘটনা ঘটেছে। জানতে পারি দোলনা থেকে পড়ে গিয়ে বঁটিতে গলা কেটে গিয়েছে।” জানা গিয়েছে আপাইয়ের শ্বশুরবাড়িতে ছিলেন তাঁর শ্বাশুড়ি চেন্নাই বিবি, স্ত্রী রেজিয়া ও জেসমিন। চেন্নাই বিবি প্রতিবেশীদের জানিয়েছেন তিনি ও রেজিয়া কাজ করছিলেন। নাতনিকে দোলনায় রেখে দেওয়া হয়েছিল। তখন দূর থেকে তিনি লক্ষ্য করেন বাচ্চাটি পড়ে যাচ্ছে। ছুটে যেতে যেতেই দোলনার তলায় রাখা বঁটিতে গলা কেটে ঝুলে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার পর স্থানীয় এক সিভিক পুলিশ থানায় ফোন করেন। তারপর পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

[স্বামীর দ্বিতীয়পক্ষের শিশুসন্তানকে চুরির চেষ্টা, ল্যাম্পপোস্টে বেঁধে মহিলাকে গণপ্রহার]

দোলনার তলায় কেন বঁটি রাখা ছিল? এর উত্তরে আপাইয়ের সাফাই, প্রথা আছে বাচ্ছা ছেলের কাছে লোহা রেখে দিতে হয় তাই বঁটিটি রাখা হয়েছিল। যদিও এই যুক্তিও অনেকে মানতে পারছেন না। তবে প্রতিবেশী মিঠুন মিঞা বলেন, “আমরা জানি এটা নিছক দুর্ঘটনা। খুবই মর্মান্তিক। বুধবার কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুটির দেহ ময়নাতদন্তে আনার পর স্থানীয় কয়েকশ মানুষ মৃত শিশুটিকে দেখতে ভিড় করেন। একমাস পুর্ণ হওয়ার আগেই জেসমিন নামে ওই শিশুর এহেন মর্মান্তিক মৃত্যুতে চোখের জল সামলাতে পারেননি অনেকেই। পাশাপাশি স্থানীয়রা অনেকেই ঘটনা ঘিরে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। পুলিশ ময়নাতদন্তের অপেক্ষায়।

ছবি: জয়ন্ত দাস

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.