ধীমান রায়, কাটোয়া: এবারের পুজোয় ৫০০ গ্রাম ওজনের কানপাশা পরে কাটোয়া শহর ঘুরবেন খেপিমা৷ এমনিতেই খেপিমাকে ফি বছর ৩৬০ ভরি সোনার অলঙ্কারে সাজান ভক্তরা৷ এ বছর কাটোয়ার খেপিমার অঙ্গভূষণের নতুন সংযোজন ৫০০ গ্রাম ওজনের কানপাশা৷ যা প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে নামী এক জুয়েলারি সংস্থাকে দিয়ে তৈরি করিয়েছে ট্রাস্টি কমিটি৷
প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন কাটোয়ার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার মালোপাড়ার খেপিমা বা খ্যাপাকালীর পুজো৷ জনশ্রুতি, একসময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল৷ ঝোপঝাড়ের মধ্যে নিজের হাতে মূর্তি গড়ে পুজো করতেন এক অকৃতদার ব্যক্তি৷ তিনি ছিলেন কালীভক্ত৷ একটু খ্যাপাটে স্বভাবের৷ মালো অর্থাৎ জেলে সম্প্রদায়ের ওই খ্যাপাটে স্বভাবের ভক্তর হাতে প্রতিষ্ঠিত কালীই খ্যাপাকালী বা খেপিমা বলে পরিচিত৷
বর্তমানে খ্যাপাকালীতলা সর্বজনীন কালীক্ষেত্রে রূপান্তরিত হয়েছে৷ ট্রাস্টি গঠন করে এই পুজো চালানো হয়৷ কমিটির সম্পাদক শ্যামল ঘোষ জানান, খ্যাপাকালীর মাহাত্ম্য পুরো শহর জুড়ে প্রচারিত৷ দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন৷ মানত করেন অনেকেই৷ মানতের গহনা মিলে ৩৬০ ভরি গহনা খ্যাপাকালীর ছিল৷ এ বছর প্রণামীর টাকায় ৫০০ গ্রাম ওজনের কানের দুল বা কানপাশা তৈরি করা হয়েছে৷ প্রতিবছর খ্যাপাকালীর পুজোয় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন থাকে৷ নিয়ম আছে মায়ের প্রতিমা নির্মাণের পর মালো সম্প্রদায়ের লোকজন প্রতিমাকে তুলে বেদিতে স্থাপন করবে৷ তারপর দেবীর পুজো হবে৷ বিপুল আড়ম্বরে খেপিমার পুজো হয়৷
সর্বশেষ খবর
-
হাসপাতালে ভর্তি পাপিয়া অধিকারী! হঠাৎ কী হল অভিনেত্রী-বিধায়কের?
-
ডিমকে বলে বলে টেক্কা! প্রোটিনে ভরপুর এই ৫ নিরামিষ খাবার
-
কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো থেকে সরল লুমিনাস ক্লাব! ভবিষ্যৎ কী?
-
কলম্বিয়া ম্যাচে বিশেষ সোনালি বুট পরে নামবেন রোনাল্ডো, কে উপহার দিল, কত দাম?
-
অতি লোভে তাঁতি নষ্ট! ৩৪ তারকাকে নিয়ে কেমন হল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?