অংশুপ্রতিম পাল, খড়গপুর: ফাঁকা বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করল যুবক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের বেলদার কুলিগ্রামে। হাতেনাতে ধরে ফেলা হয় প্রতিবেশী ওই যুবককে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বেলদা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার খড়গপুর আদালতে তোলা হবে প্রতিবেশী ওই যুবককে।
অভিযুক্তের নাম তরুণ পাত্র। জানা গিয়েছে, আগেও একাধিকবার প্রতিবন্ধী তরুণীকে কুপ্রস্তাব দিয়েছিল সে। কিন্তু তাতে লাভ হয়নি। তার জেরেই এই ঘটনা ঘটিয়েছে যুবকটি। প্রতিবন্ধী তরুণীর মা পরিচারিকার কাজ করেন। যা আয় হয় তা দিয়েই মেয়ের চিকিৎসার খরচ চালান।
[বাঘাযতীনের পর এবার ঢাকুরিয়া-হালতুতে ডায়েরিয়া, ছড়াচ্ছে তীব্র আতঙ্ক]
মেয়েকে একা রেখেই জীবীকার প্রয়োজনে বাইরে বেরতে হয় মাকে। প্রতিদিনই এক রুটিন। সেদিকে নজর রেখেই ধর্ষণের ছক কষে ওই যুবক। সোমবার মেয়েকে বাড়িতে রেখে গ্রামেরই অন্য একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন মা। সেই সুযোগে তরুণীর বাড়িতে ঢুকে পড়ে যুবকটি। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করে। তরুণী চিৎকার যাতে না করতে পারেন, তার জন্য তাঁর মুখে চেপেও ধরে। কোনওক্রমে দুষ্কৃতীর হাত ছাড়িয়ে বাঁচার তীব্র আর্তি জানান ওই তরুণী। তাঁর চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে ছুটে আসেন। যুবকটিকে হাতেনাতে ধরে ফেলেন পড়শিরা। ধর্ষককে হাতের কাছে পেয়ে উত্তম-মধ্যম প্রহার দেওয়া হয়।
গ্রামবাসীদের থেকে খবর পেয়েই বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসেন। যথেচ্ছ মারধর করার পর অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। সোমবার রাতে মেয়েটির মা বেলদা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হবে। ইতিমধ্যেই প্রতিবন্ধী তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
[পার্বতীর মতো স্ত্রী চাই, দেওঘরে বৈদ্যনাথের মাথায় জল ঢেলে আরাধনায় পুরুষরা]
সর্বশেষ খবর
-
রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়