অংশুপ্রতীম পাল, খড়গপুর: বিশাখাপত্তনমের ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খড়গপুরের (Kharagpur) জামাই। এমন পরিস্থিতিতে ভিন রাজ্যে থাকা মেয়ের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিল পরিবার। কিন্তু হায় রে নিয়তি! মেয়ের কাছে পৌঁছনোর আগেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা। মৃত্যু হয়েছে সঙ্গে থাকা বউমারও। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছেলেও। রবিবার সকালে এই খবর পেয়ে শোকের ছাড়া নেমে এসেছে খড়গপুরে।
শনিবার বেলা বারোটা নাগাদ বিশাখাপত্তনমের হিন্দুস্তান লিমিটেড শিপইয়ার্ডে (Hindusthan Limited Shipyard) ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভারী ক্রেন পড়ে ১১ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিলেন খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডের এক পরিবারের জামাই জি ভাস্করাও। খবর পাওয়ার পর আর সময় নষ্ট করেনি ওই পরিবার। মেয়ের কাছে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন মা এল নাগমণি, দুই ছেলে ও দুই বউমা। কিন্তু ফের বিপত্তি। অন্ধ্রপ্রদেশ সোনপেটার কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মা, ছোট বউমা ও গাড়ি চালক আর দ্বারকানাথের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছোট ছেলে কে ভিলেশ্বর রাও।
[আরও পড়ুন : চলন্ত ট্রেন থেকে নদীতে পড়লেন গার্ড, চরে মুখ গুঁজে পড়ে কয়েক ঘণ্টা, উদ্ধারে এল না কেউ]
প্রসঙ্গত, সংবাদ সংস্থা সূত্রে খবর, রোজকার মতো শনিবারও ওই ডকে মালপত্র ওঠানো-নামানো চলছিল। দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকাই ক্রেনটি ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের ডক থেকে লোকজন ছুটে আসে। ক্রেনের নিচে যাঁরা কাজ করছিল তাঁদের মধ্যে দশজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অনেকেই ক্রেনের নিচে চাপা পড়েছিলেন। ফলে পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন : ছুরি দিয়ে কোপ, মৃত্যু নিশ্চিত করতে বোমাবাজি, বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট