বিক্রম রায়, কোচবিহার: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। শপথগ্রহণের পরদিনই জানিয়েছিল, ভোটের সময় শীতলকুচিতে (Sitalkuchi) মৃত পাঁচজনের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির ছ’দিনের মধ্যেই তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। বুধবার রাতেই ওই পাঁচ পরিবারের সদস্যদের হাতে নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়।
বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের মাধ্যমে শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারের একজনের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়। বৃহস্পতিবারও তাঁদের ডাকা হয়েছে। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত আরও কিছু নথি জমা দেওয়ার আছে। উল্লেখ্য এদিনই শীতলকুচি যাচ্ছেন জগদীপ ধনকড়। তার এই সফর নিয়ে রাজ্যের সঙ্গে বিবাদ চরমে উঠেছে।
আজ কোচবিহার ল্যান্সডাউন হলে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জেলাশাসক ও জেলা…
Posted by Partha Pratim Ray on Wednesday, 12 May 2021
[আরও পড়ুন: আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি? কী জানাচ্ছে হাওয়া অফিস?]
সর্বশেষ খবর
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ