সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম খুনের ছ’বছর পর অভিযুক্ত সাতজনকে দোষী সাব্যস্ত করল বারাকপুর আদালত৷ আজ, বুধবার সকালে বারাকপুর আদালতের বিচারক তাপস কুমার মিত্র অসীম দামের খুনের ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত করে৷ আগামিকাল, বৃহস্পতিবার দোষীদের বক্তব্য শোনার পর সাজা ঘোষণার সম্ভাবনা৷
[রথযাত্রা হবেই, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের ঘাড়ে চাপালেন মুকুল]
পুলিশ সূত্রে খবর, ভাগ্নির ‘শ্লীলতাহানি’র প্রতিবাদ জানাতে গিয়ে ২০১২ সালের ৮ মার্চ দোলের দিন উত্তর ২৪ পরগনার বিশরপাড়ায় খুন হয়েছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম৷ খুনের ঘটনার তদন্তে নেমে এয়ারপোর্ট থানার পুলিশ স্থানীয় বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে৷ পরে, ধৃতদের জেরা করে প্রসেনজিৎ দত্ত, বিশ্বজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, দেবু মুখোপাধ্যায়, কুন্তল চক্রবর্তী, তপন চন্দ্র, বাটু মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত সাতজনের বিরুদ্ধে মোট সাতটি ধারায় মামলা রুজু করে পুলিশ৷ আদালত সূত্রে খবর, খুন, খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ ভারতীয় দণ্ডবিধি ১৪৮, ৩০২, ৩০৭, ৩২৪, ৪২৭, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ৷ দীর্ঘ ছ’বছর মামলা চলার পর ধৃত সাতজনকে দোষী সাব্যস্ত করে বারাকপুর আদালত৷
[হায় কপাল! বিধায়কের মায়ের শ্রাদ্ধের কার্ডও জাল]
ঠিক কী হয়েছিল ২০১২ সালের ৮ মার্চ? পুলিশ সূত্রে খবর, দোলের দিন রং মাখানোর অজুহাতে ভাগ্নির ‘শ্লীলতাহানি’র প্রতিবাদ জানিয়ে একদল সশস্ত্র যুবকের হাতে খুন হতে হয় কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামকে৷ খাস কলকাতা লাগোয়া বিমানবন্দর থানা এলাকার বিশরপাড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ‘শ্লীলতাহানি’তে বাধা দেওয়ার ‘অপরাধে’ অসীমবাবুকে হকি স্টিক দিয়ে পিটিয়ে, ধারালো অস্ত্রে কুপিয়ে বাড়ির সামনে আধমরা অবস্থায় ফেলে যাওয়া হয়৷ পরে, ১১ মার্চ হাসপাতালে মারা যান ৪৮ বছরের ওই পুলিশকর্মী৷
[রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদহ মেডিক্যাল কলেজ]
সর্বশেষ খবর
-
নতুন হর্ষদ মেহতা, ১৫ লক্ষ কোটির শেয়ার বাজার কেলেঙ্কারি! জড়িয়ে গেল এলআইসির নামও
-
পাটের জমিতে লুকিয়ে ২ দিন! পুলিশ ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পলাতক দুষ্কৃতী অবশেষে জালে
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র