Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Gangasagar

গঙ্গাসাগর সেতু তৈরিতে জমিদান, ৩০জন দাতাকে ক্ষতিপূরণ সরকারের

কচুবেড়িয়ার দিকে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে রাজ্য সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৫, ২১:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৫, ২১:৫৫

options
link
গঙ্গাসাগর সেতু তৈরিতে জমিদান, ৩০জন দাতাকে ক্ষতিপূরণ সরকারের zoom
সাগরের কচুবেড়িয়ায় মুড়িগঙ্গা সেতু তৈরিতে জমিদাতাকে দেওয়া হচ্ছে ড্রাফট। নিজস্ব চিত্র
Advertisement

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাগরদ্বীপে যাতায়াতের পথ আরও সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির জন্য প্রাথমিক প্রক্রিয়া চলছে। এপর্যন্ত সাগরের কচুবেড়িয়ায় মোট ২২ জন জমিদাতাকে ক্ষতিপূরণের ৪৮ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়েছে। সেতু ও অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মঙ্গলবার মুড়িগঙ্গার একপারে কচুবেড়িয়ার দিকে জমিদাতাদের দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের ড্রাফট প্রদান করা হয়। আগে কাকদ্বীপের দিকের ৮জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

কচুবেড়িয়ার দিকে সেতু নির্মাণের জন্য মোট ৩৯ জনের জমি ও পানবরজ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এপর্যন্ত ২২ জনের জমি অধিগ্রহণ করা হয়েছে। তাঁদের হাতেই সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। সাগরের বিডিও কানহাইয়াকুমার রায় জানান, “এদিন দ্বিতীয় দফায় মোট ১৪জন জমিদাতাকে ১৯ লক্ষ টাকার ড্রাফট ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। প্রথম দফায় গত ৩ মে মোট আটজন জমিদাতাকে ক্ষতিপূরণ হিসেবে ২৯ লক্ষ টাকার ড্রাফট দেওয়া হয়েছিল। এদিন জমির মালিকদের হাতে ক্ষতিপূরণের ড্রাফট তুলে দেন সাগরদ্বীপের বিডিও-সহ স্থানীয় সাগর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর এবং বিএলআরও শুভ্রাংশু ঘটক।

Advertisement

এদিকে কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী জানান, মুড়িগঙ্গার অপরপারে কাকদ্বীপে লট নম্বর ৮ এর দিকে এদিনই প্রথম দফায় ৮ জনের জমি অধিগ্রহণ করা হয়। ৮ জন জমিদাতাকে ৪০ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়। এটা কাকদ্বীপের লট নম্বর আটের দিকে। লট নম্বর ৮ এর দিকে মোট ১৩৯ জন জমির মালিকের জমি অধিগ্রহণ করার কথা রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.