Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Lightning kills a person in Birbhum

মাঘের অকাল বর্ষণের মাঝে বজ্রাঘাত, ঘুম থেকে উঠেই সাঁইথিয়ায় প্রাণ গেল এক ব্যক্তির

শনিবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১৫:৪০

options
link
মাঘের অকাল বর্ষণের মাঝে বজ্রাঘাত, ঘুম থেকে উঠেই সাঁইথিয়ায় প্রাণ গেল এক ব্যক্তির zoom
ছবি: প্রতীকী

নন্দন দত্ত, সিউড়ি: মাঘের অকাল বর্ষণ। শুক্রবার সকাল থেকে ভিজছে কলকাতা-সহ গোটা রাজ্য। বৃষ্টির মাঝে বজ্রাঘাতে বিপত্তি। বীরভূমের সাঁইথিয়ায় প্রাণ গেল এক ব্যক্তির। শনিবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিহত স্বাধীন কুমার রায়, বীরভূমের সাঁইথিয়া থানার গোড়োলা গ্রামের বাসিন্দা। বছর ঊনপঞ্চাশের ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়ন্ত বিত্তার বলেন, “সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন স্বাধীনদা। সে সময় হঠাৎই বাড়ির উঠোনে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে বাড়িতেই লুটিয়ে পড়েন। বজ্রাঘাতে স্বাধীন কুমার রায়ের বুকের বেশিরভাগ অংশই পুড়ে যায়। তাঁকে তড়িঘড়ি সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা স্বাধীনবাবুকে মৃত বলে জানান।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনা এড়াতে গিয়ে পুকুরে রোগী-সহ অ্যাম্বুল্যান্স, চাঞ্চল্য বর্ধমানে]

বৃহস্পতিবার থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শুক্রবার যেন একেবারে উধাও হয়ে গিয়েছে শীত। সকালের দিকে পরিষ্কার ছিল তিলোত্তমার আকাশ। বেলা বাড়তেই আকাশের মুখ ঢাকে মেঘে। কলকাতা-সহ হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কলকাতায় ২৩ মিলিমিটার, সল্টলেকে ৭ মিলিমিটার, দিঘায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে উত্তরবঙ্গে নেমেছে তাপমাত্রা। আগামিকাল সরস্বতী পুজোর দিনেও উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা আক্রান্ত নামল দেড় লক্ষের নিচে, তৃতীয় ঢেউ অতীত, বলছে কেন্দ্র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.