বাবুল হক, মালদহ: ট্যাব দুর্নীতির তদন্তে গিয়ে চক্ষুচড়কগাছ! স্কুলের অফিস ঘরে আলমারির নিচে মিলল মদের বোতল। তাজ্জব মহকুমাশাসক ও তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থল মালদহের হরিশচন্দ্রপুর। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক।
ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এই অভিযোগ আসছে একাধিক জেলা থেকে। এই ঘটনার তদন্ত করতে সোমবার মালদহের দুই স্কুলে যান প্রশাসনিক আধিকারিকরা। হবিবপুরের কেন্দপুকুর হাই স্কুলে গিয়ে তদন্ত করেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস-সহ সরকারি আধিকারিকরা। হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর স্কুলে যান চাঁচোলের মহকুমাশাসকের নেতৃত্বে পুলিশ ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সেখানে গিয়েই তদন্তকারীরা হতবাক হয়ে যান। দেখেন, অফিস ঘরে আলমারির নিচে মদের বোতল!
স্কুলে দাঁড়িয়েই পুলিশকে মদের বোতল উদ্ধারের ঘটনায় তদন্তের নির্দেশ দেন চাঁচোলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়। মহকুমা শাসক বলেন, “স্কুলে মদের বোতল কীভাবে এল, সেই বিষয়ে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।” প্রধান শিক্ষক রাজা চৌধুরী অবশ্য মদের বোতল প্রসঙ্গে মুখ খুলতে চাননি।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার