Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Local people agitates in Murarai station

ট্রেনের স্টপেজ-সহ একাধিক দাবিতে মুরারইতে বিক্ষোভ, নলহাটিতে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস

একাধিক স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন ও মালগাড়ি।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৩, ১১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৩, ১১:২৪

options
link
ট্রেনের স্টপেজ-সহ একাধিক দাবিতে মুরারইতে বিক্ষোভ, নলহাটিতে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস zoom
ফাইল ছবি।
Advertisement

নন্দন দত্ত, সিউড়ি: ট্রেনে স্টপেজ-সহ মোট ১৬ দফা দাবিতে মুরারই স্টেশনে বিক্ষোভ। অবরোধের জেরে নলহাটি স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও একাধিক স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ট্রেন ও মালগাড়ি। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।  

মুরারই নাগরিক মঞ্চ মোট ১৬ দফা দাবি জানিয়েছে। তার মধ্যে রয়েছে ৬ জোড়া বাতিল অথবা স্টপেজ তুলে নেওয়া ট্রেন আবার চালু করতে হবে, এক ঘণ্টা অন্তর আপ ও ডাউনে মেমু ট্রেন চালু করতে হবে, জামালপুর, সুপার, তেভাগা, কুলিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, গয়া এক্সপ্রেস এবং যোগবানি এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে, আপ ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে, আপ এবং ডাউন ট্রেন এক ঘণ্টা অন্তর চালাতে হবে, টাইম টেবিল অনুযায়ী ট্রেন চালাতে হবে, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটিকে পাকুড় স্টেশন পর্যন্ত চালাতে হবে, লোক ট্রেনে এক্সপ্রেসের মতো ভাড়া নিলে চলবে না। মুরারই স্টেশনের প্ল্যাটফর্মে কোচ পজিশন বোর্ড লাগাতে হবে, স্টেশন চত্বরে পানীয় জলের বন্দোবস্ত-সহ একাধিক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দিনপ্রতি ৭০০ টাকা ভাতায় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়]

রবিবার সকাল সাতটা থেকে মুরারই স্টেশনে অবরোধ শুরু করেন মুরারই নাগরিক মঞ্চের সদস্যরা। স্থানীয় তৃণমূল নেত্রী ফাল্গুনী সিংহ বিক্ষোভে অংশ নেন। তাঁর নেতৃত্বে প্যানেল রুমে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। স্টেশন মাস্টারকে ওই ঘর থেকে বের করে দেওয়া হয়। সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে, মুরারই স্টেশনে অবরোধের জেরে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। কোথাও দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন তো কোথাও মালগাড়ি। প্রায় আড়াই ঘণ্টা ধরে নলহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তার জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘ঘরের দরজা ভাল করে এঁটে রাখো’, ‘বোন’ বলে পরামর্শ দেওয়া রুদ্রনীলের বিরুদ্ধে FIR রাজন্যার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.