Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Balurghat

হোটেলের আড়ালে উদ্দাম যৌনতা! বালুরঘাটে লজ ভাঙচুরের পর তালা লাগাল স্থানীয়রা

বালুরঘাটের ১১ নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন লজে জোর উত্তেজনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২৫, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২৫, ১৬:২৯

options
link
হোটেলের আড়ালে উদ্দাম যৌনতা! বালুরঘাটে লজ ভাঙচুরের পর তালা লাগাল স্থানীয়রা zoom
Advertisement

রাজা দাস, বালুরঘাট: হোটেলের আড়ালে উদ্দাম যৌনতা। মধুচক্রের আসরে চলত দেদার মদ্যপান। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ১১ নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন লজে জোর উত্তেজনা। ভাঙচুর করে তালা লাগাল স্থানীয়রা।

বৃহস্পতিবার ওই লজে এক যুগলকে ঢুকতে দেখেন স্থানীয়রা। তাদের হাতেনাতে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন স্থানীয়রা। এরপরই উত্তেজিত জনতা মেজাজ হারায়। লজে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। শুরু হয় ব্যাপক ভাঙচুর। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুগলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা সূরজ সিং বলেন, “লজে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসত। জোরে জোরে গান বাজিয়ে বসত মদ্যপানের আসর। বারবার অভিযোগ করা হয়েছে। তা সত্ত্বেও কেউ কর্ণপাত করেনি। লজ কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি কিছুই। আর আমরাও কাউকে হাতেনাতে ধরতে পারিনি। তাই কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এবার হাতেনাতে ধরে ফেলা হয় যুগলকে। তারপরই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেউ কেউ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বারবার স্থানীয়দের অভিযোগ পাওয়া সত্ত্বেও পুলিশ অন্যায় রুখতে কোনও উদ্যোগ নেয়নি বলেই দাবি তাঁদের। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। যাতে আর নতুন করে লজ ভাঙচুরের মতো কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, “২ জনকে আটক করা হয়েছে। ঘটনাটিকে খতিয়ে দেখা হচ্ছে।” এখনও পর্যন্ত লজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ স্থানীয়দের পাশাপাশি লজ মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.