সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “লোকসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী বা অভিনেতা না, সৎ ও শিক্ষিত মানুষ চাই”, গত নভেম্বর মাসেই নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে গোটা বসিরহাট ছেয়ে গিয়েছিল পোস্টারে। আর সেই এলাকার মানুষদের মনোবাসনাই যেন পূর্ণ করলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার (Lok Sabha Polls 2024) প্রার্থীতালিকায় তারকামুখের থেকে পোক্ত রাজনীতিক হাজিনূরুল ইসলামের উপরই ভরসা রাখলেন তিনি। যিনি এর আগে বসিরহাটের বিধায়ক ছিলেন।
গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নুসরত। রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। তবে গত পাঁচ বছরে বারংবার তাঁর কেন্দ্রে জমা বিতর্কের আগুনে নুরসতের ‘ঠান্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়ান নুসরত। এমনকী, নুসরতের বিরুদ্ধে অভিযোগ সন্দেশখালি ইস্যুতেও তারকা সাংসদকে সেভাবে পাশে পাননি তাঁর সেখানকার মানুষ। উলটে সংবাদ মাধ্যমের হাত ধরে শুধু ‘গা বাঁচানো’ অডিও বার্তাই দিয়ে কর্তব্য সেরেছিলেন নুসরত। বার বার রাজনীতিতে নুসরতের এমন ‘দুর্বল অংশগ্রহণে’ স্বাভাবিকভাবেই ক্ষোভ জমেছিল সাধারণের মনে। সেই আভাস হয়তো পেয়েছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। তাই এবারের লোকসভায় নুসরতের উপর আস্থা হারাচ্ছে তৃণমূল সরকার।
[আরও পড়ুন: মিমিতে আস্থা নেই মমতার! কোন অঙ্কে বাদ তারকা?]
রাজনৈতিক মহল মনে করছেন, শুধু রাজনীতির আঙিনা নয়, নুসরতের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কও হয়তো এ ক্ষেত্রে নেগেটিভ কাজ করেছে। বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের সম্পর্ক, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হয়েই সন্তানের জন্ম, সব বিতর্কই হয়তো এ ব্যাপারে নুসরতের বিপরীতে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
[আরও পড়ুন: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরে সিলমোহর, লোকসভার লড়াইয়ে তৃণমূল প্রার্থী রচনা!]
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু