বাবুল হক, মালদহ: পিকনিকের নাম করে মেয়েকে নিয়ে বেরিয়ে বেপাত্তা যুবক। পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দ্বারস্থ স্ত্রী। কিন্তু কেন উধাও হয়ে গেলেন যুবক? কারণ কী? তা নিয়ে ধোঁয়াশা।
জানা গিয়েছে, ওই যুবকের নাম ইন্দ্রজিৎ সরকার। স্ত্রী ঝুমা ও ৩ বছরের মেয়েকে নিয়ে মালদহের ঘোড়াপির সানিপার্ক এলাকায় থাকতেন তিনি। ঝুমা দেবী জানান, ২৬ জানুয়ারি সকালে বাড়িতে খাওয়াদাওয়া করে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দ্রজিৎ। সঙ্গে নিয়ে যান ৩ বছরের মেয়েকে। এর পর থেকে আর ফোনে যোগযোগ করতে পারেননি স্ত্রী। একাধিকবার চেষ্টা করা হলেও বরাবরই ফোন সুইচড অফ।
[আরও পড়ুন: বিরাটকে টপকে যাওয়ার পর এবার ব্র্যাডম্যানকেও ছুঁলেন কেন উইলিয়ামসন]
দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও স্বামী সন্তানের হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। কিন্তু তাতেও লাভ হয়নি বলে অভিযোগ। এর পর মালদহ আদালত, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি পাঠান ঝুমাদেবী। দুশ্চিন্তা আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তিনি। কোথায় স্বামী-সন্তান? কী পরিস্থিতিতে রয়েছেন তাঁরা, তা ভেবেই ঘুম উড়েছে মহিলার। তাঁর আর্জি যে কোনও মূল্যে ফিরিয়ে দেওয়া খুঁজে বের করা হোক তাঁর স্বামী-সন্তানকে।
[আরও পড়ুন: অজিত পওয়ারের শিবিরই আসল NCP, ঘোষণা নির্বাচন কমিশনের]
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা