সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই আমজনতার মধ্যে মিশে থাকতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও তার অন্যথা হল না। হেলিপ্যাডে নেমে মানুষের সঙ্গে কথা বলতে বলতে পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছলেন তিনি। তাঁকে কাছে পেয়ে আপ্লুত জয়নগরের বাসিন্দারা।
সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনে সাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলা চত্বর পরিদর্শন করেন। পুজো দেন কপিল মুনির আশ্রমে। মঙ্গলবার দুপুরে জয়নগরে প্রশাসনিক সভা তাঁর। সেই কারণে এদিন দুপুরে গঙ্গাসাগর থেকে জয়নগরের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে নেমে গাড়ি নয়, পায়ে হেঁটে সভাস্থলের পথে রওনা হন তিনি। পথের দুধারে তাঁকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। হাঁটতে হাঁটতেই তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]
দেড় কিলোমিটার রাস্তা হেঁটে বহুড়া হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানেও খোশ মেজাজে দেখা যায় তাঁকে। আদিবাসী ছন্দে পা-ও মেলান তিনি। এর পর উঠে যান মঞ্চে। এই প্রথম নয়, সবসময়ই দেখা যায়, আমজনতার মাঝে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও একই রূপে ধরা দিলেন তিনি।
[আরও পড়ুন: ‘দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলব’, অন্তরাল থেকে বার্তা সন্দেশখালির শাহজাহানের]
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ কেন্দ্রগুলিতে মজুত মাত্র ৯ দিনের কয়লা! ভয়াবহ সংকটে দেশ, নামতে পারে অন্ধকার
-
হিরে-পান্নায় ঠাসা সানগ্লাস! মুঘল আমলে তৈরি ভারতের রোদচশমা ওঠে লন্ডনের নিলামে, দাম জানেন?
-
জন্মদিনে টাকার গদিতে ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠী! ওপেনিংয়েই রেকর্ড ব্যবসা ‘মির্জাপুর: দ্য মুভি’র
-
ইরানের ‘জীবনরেখা’ খার্গ দ্বীপে ভয়ংকর হামলা আমেরিকার! ধ্বংস হবে তেহরানের তৈল সাম্রাজ্য?
-
শ্রেয়স-স্মৃতিদের জন্য পাঁচতারা হোটেল নয়! এশিয়াড নিয়ে খারিজ বোর্ডের বাড়তি সুবিধার আবেদন