Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Iran-US War

ইরানের ‘জীবনরেখা’ খার্গ দ্বীপে ভয়ংকর হামলা আমেরিকার! ধ্বংস হবে তেহরানের তৈল সাম্রাজ্য?

US Attacked Kharg Island: ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ নটিক্যাল মাইল) দূরে পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ। ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র এই দ্বীপ দেশটির অর্থনীতির মূল চাবিকাঠি। এখান থেকেই দৈনিক ১.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে ইরান। গোটা দ্বীপ জুড়ে রয়েছে অপরিশোধিত তেলের মজুত ভাণ্ডার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৮:১৬

options
link
ইরানের ‘জীবনরেখা’ খার্গ দ্বীপে ভয়ংকর হামলা আমেরিকার! ধ্বংস হবে তেহরানের তৈল সাম্রাজ্য? zoom
খার্গ দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার। ছবি: সংগৃহীত।
Advertisement

ইরানের ‘জীবনরেখা’য় ফের ছোবল আমেরিকার। শনিবার সে দেশের ‘তৈল সাম্রাজ্য’ খার্গ দ্বীপে (Kharg Island) ভয়ংকর হামলা চালাল মার্কিন সেনা। একটি তেলবাহী ট্যাঙ্কারে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, দ্বীপটিতে একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে খবর।

ইরানের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার খার্গ দ্বীপে একটি তেলবাহী ট্যাঙ্কার পণ্য খালাস করছিল। সেই সময় আচমকা ট্যাঙ্কারটিতে আছড়ে পড়ে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র। তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে ভয়ংকর বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। কিন্তু ধোঁয়া বেরতে দেখা যায়নি। তবে ট্যাঙ্কারটির ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তেহরানের তরফেও সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ নটিক্যাল মাইল) দূরে পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ। ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র এই দ্বীপ দেশটির অর্থনীতির মূল চাবিকাঠি। এখান থেকেই দৈনিক ১.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে ইরান। গোটা দ্বীপ জুড়ে রয়েছে অপরিশোধিত তেলের মজুত ভাণ্ডার। পাশাপাশি, এই দ্বীপেই রয়েছে ইরানের বিশাল সামরিক ঘাঁটি। তাই এই দ্বীপ কোনওভাবে হাতছাড়া হলে বা আঘাতপ্রাপ্ত হলে ধ্বংসের মুখে পড়বে তেহরানের তৈল সাম্রাজ্য। সর্বশেষে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.