১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। তবে জাপানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সচিব দেবজিৎ সইকিয়া বলে দিয়েছেন, প্রয়োজনে ক্রিকেটারদের জন্য আলাদা ঘরের বন্দোবস্ত করে দেবেন। আর সেই নিয়েই যত বিরোধ। ভারতের অলিম্পিক সংস্থা (আইওএ) স্পষ্ট জানাল, বিসিসিআই চাইলে নিজস্ব ব্যবস্থা করতে পারে। তারা এর দায় নেবে না। ফলে ভারতেরই দুই সংস্থার মধ্যে মতবিরোধ তুঙ্গে।
এ বছর এশিয়ান গেমস হচ্ছে জাপানের চতুর্থ বৃহত্তম শহর আইচি নাগোয়ায়। কিন্তু গেমসে হাত খুলে খরচ করতে রাজি নয় জাপান সরকার। যে মাঠে ক্রিকেট ম্যাচগুলি হবে, সেই মাঠে কোনও সাজঘর নেই। তাঁবু খাটিয়ে অস্থায়ী সাজঘর তৈরি করা হবে। তাঁবুর ৫০০ মিটার দূরে শৌচালয়। যে কারণে বিসিসিআই অনুরোধ জানায়, যাতে আইওএ উপযুক্ত পদক্ষেপ নেয়। বোর্ডের স্পষ্ট বক্তব্য ছিল, দুই প্লেয়ারকে এক ঘরে রাখবে না। পুরুষ দলকে ক্রুশশিপে রাখা হবে। অন্যদিকে মহিলা দল থাকবে হোটেলে।
আরও পড়ুন:
কিন্তু তা যথেষ্ট খরচ সাপেক্ষ। এবার আইওএ জানাল, ক্রিকেটের জন্য তারা আলাদা কোনও সুবিধা দেবে না। বিসিসিআই প্লেয়ারদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করতেই পারে। একই সঙ্গে খেলোয়াড়দের খাবার ও সময়মতো ভেন্যুতে পৌঁছনোর সব দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে আইওএ কোনও দায় নেবে না। বোর্ডকেই এশিয়াড আয়োজক কমিটির সঙ্গে সমাধান খুঁজে নিতে হবে। আইওএ কর্তা রঘুরাম আইয়ার জানিয়েছেন, “এশিয়াড শুরুর আগে পরিকাঠামো খতিয়ে দেখতে বিসিসিআই নিজস্ব দল পাঠাবে।”
তাঁর সংযোজন, “এতে আমাদের কোনও আপত্তি নেই। যদি ওরা মনে করে অন্য জায়গা নেবে, নিতে পারে। আবার যদি আয়োজকদের জায়গা পছন্দ হয়, সেটাও রইল।” আপাতত, এশিয়াড আয়োজকরা পুরুষ ও মহিলা দলের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করেছে। তবে কোনওটাই পাঁচতারা হোটেল নয়। তাছাড়া অনেক ঘরে হয়তো দু’জনকে একসঙ্গে থাকতে হবে। সেগুলো নিয়েই আপত্তি বোর্ডের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপে আটকে ১১ দিন! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা-সহ ২, ভাইরাল উদ্ধারের ভিডিও
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! রাতেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে
-
এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?