সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পঞ্চায়েত ভোট। নির্বাচনকে পাখির চোখ করে অনুব্রতহীন বোলপুরে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানালেন, অনুব্রত মণ্ডল না থাকায় সমস্যার কিছু নেই। দায়িত্ব বাড়ালেন অনুব্রত বিরোধী বলে পরিচিত শতাব্দী রায় (Satabdi Roy), কাজল শেখদের। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
সোমবার বোলপুর গিয়েই প্রথমে একটি হাটে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হাজির হন অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে। অনুব্রতর গ্রেপ্তারির পর এই প্রথম দুবরাজপুরে বৈঠক করলেন তিনি। সেখানে সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি-সহ মোট ৭০ জন ছিলেন বলেই খবর। সামনেই পঞ্চায়েত ভোট। অনুব্রতহীন বোলপুরে (Bolpur) ভোটের রণকৌশল কী হবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, দলনেত্রী সাফ জানিয়েছেন, আপাতত বীরভূমের সংগঠন দেখবেন তিনি নিজে। অনুব্রত না থাকায় কোনও অসুবিধা হবে না। এর পাশাপাশি কেষ্ট বিরোধীদের দায়িত্বও বাড়িয়েছেন তিনি।
[আরও পড়ুন: অভিষেকের সঙ্গে হিরণের কী কথাবার্তা? অডিও ফাঁস করার হুমকি অজিত মাইতির]
এতদিন কোর কমিটিতে ছিলেন চারজন সদস্য। সোমবার বিকেলে বৈঠকে কোর কমিটিতে যুক্ত করা হল আরও তিনজনকে। তাঁরা হলেন, সাংসদ শতাব্দী রায়, কাজল শেখ ও অসিত মাল। শতাব্দী রায় ও কাজল শেখ বরাবরই অনুব্রত বিরোধী বলে পরিচিত। স্বাভাবিকভাবেই তাঁদের দায়িত্ব বৃদ্ধি নানারকম জল্পনা উসকে দিয়েছে। ওয়াকিবহল মহলের একাংশের দাবি, অনুব্রতর সঙ্গে দলের দূরত্ব তৈরির প্রমাণ কোর কমিটিতে এই তিন সদস্যকে যোগ করা। সূত্রের খবর, এদিন দুবরাজপুর ও নানুরের সংগঠনকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবরাজপুরের ব্লক সভাপতিকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেই খবর।
অনুব্রতবিরোধীদের গুরুত্ব বৃদ্ধি নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “বীরভূমে এখন অনুব্রতকে দিয়ে হবে না সেটা বুঝে গিয়েছে। সেই জন্য অনুব্রত বিরোধীদের উপর বিশ্বাস করতে শুরু করেছে মমতা। উনি দরকার বুঝে কাছে টেনে নেন। দরকার শেষে সরিয়ে দেন। এটা ফের প্রমাণিত।”
[আরও পড়ুন: নজরে কয়লা খনির নিরাপত্তা! দেউচা-সহ নতুন ৩ থানা পেল বীরভূম]
সর্বশেষ খবর
-
মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?