সুমন করাতি, হুগলি: বাড়ি লাগোয়া রাস্তা দিয়ে যাতায়াত কেন? তা নিয়ে বচসা। সেই ক্ষোভে মদের নেশায় বৃদ্ধাকে গালিগালাজ। প্রতিবাদ করায় তাঁকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ে। অভিযুক্তকে মারধর স্থানীয়দের। পরে পুলিশ উদ্ধার করে তাঁকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম বাদলি মান্ডি। বয়স ৬০ বছর। তিনি বলাগড় খামারগাছি কাদামঘুটু গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানাচ্ছেন, আজ শনিবার বৃদ্ধার প্রতিবেশী যুবক সমর সরেন মদের নেশায় গালিগালাজ করছিলেন। এই সমরের সঙ্গে বৃদ্ধার আগেও ঝামেলা হয়েছিল। সমরের বাড়ির পাশ দিয়ে বৃদ্ধা যাবেন কেন? তা নিয়ে বচসা হয়েছিল।
আজ, শনিবার বৃদ্ধা সমরের গালিগালাজের বিরোধিতা করলে, যুবক মুগুর নিয়ে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ। বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও যুবক থামেননি বলে দাবি স্থানীয়দের। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে সেখানে তাঁর মৃত্যু হয়। এই খবর চাউর হতেই সমরকে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন তিনি।
গ্রামবাসীদের অভিযোগ, আগেও সমর গ্রামের অনেকের সঙ্গে অশান্তি করেছে। সালিশি সভা বসিয়ে তাঁকে সাবধান করা হয়েছিল। কিন্তু মদ খেয়ে অশান্তি করা বন্ধ হয়নি। এর মাঝে বৃদ্ধার সঙ্গে তাঁর ঝামেলা হয়। স্থানীয়দের অভিযোগ, সেই ঝামেলার জেরেই বৃদ্ধাকে খুন করেছেন সমর।
ঘটনার পর থমথমে ওই আদিবাসী গ্রাম। পুলিশ পিকেট বসানো রয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, “একটা ঘটনা ঘটেছে। এক মদ্যপ যুবক বৃদ্ধাকে কাঠের মুগুর দিয়ে মাথায় মারে। মহিলাকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবক হাসপাতালে চিকিৎসাধীন। মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।”
সর্বশেষ খবর
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের