বিক্রম রায়, কোচবিহার: ত্রিকোণ প্রেমের জেরে ব্যবসায়ীকে খুনের অভিযোগ। দোকানের সামনে ব্যবসায়ীকে ধরালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ অভিযুক্তের। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের এক নম্বর ব্লকের মারুগঞ্জ এলাকায়। প্রকাশ্য বাজারে এই ঘটনায় আতঙ্ক গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারুগঞ্জ এলাকার বাসিন্দা সজল সরকার। পেশায় ব্যাবসায়ী। বৃহস্পতিবার রাত দশটার পর দোকান বন্ধ করেন তিনি। অভিযোগ, সেই সময় তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন এলাকারই যুবক আনন্দ আচার্য। অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সজল। স্থানীয়রা কোচবিহার মেডিক্যাল কলেজে (MJN Medical College, Cooch behar) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: পশ্চিমের জেলায় তাপপ্রবাহ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তি! সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?]
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৃত ব্যবসায়ী সজল, এমনটাই সন্দেহ করতেন অভিযুক্ত। তার জেরেই ওই ব্যবসায়ীর উপর হামলা চালান তিনি। ঘটনাকে কেন্দ্রে করে ব্যাপক শোরগোল এলাকায়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে মারুগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
[আরও পড়ুন: তিনদিন নিখোঁজ থাকার পর ভাঙড়ের পুকুরে মিলল বৃদ্ধার দেহ, ক্রমশ ঘনীভূত রহস্য]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া