প্রতিদিনের মতো রাতে পানাগড় স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছয় বিভূতি এক্সপ্রেস। স্বাভাবিক ছন্দে যাত্রীরা ট্রেন উঠছেন। কেউ কেউ নামছে। স্টেশনে ব্যস্ততা। হঠাৎ এক দৃশ্য দেখে ছন্দ কাটে। ট্রেনের সামনের দিকের বগির উপর শুয়ে যুবক। খবর দেওয়া হয় ট্রেন ম্যানেজারকে। তাঁকে নামতে অনুরোধ করতেই ইঞ্জিনের দিকে যেতে থাকেন যাত্রী। তাতেই বিপত্তি! তারের সংস্পর্শে আসতেই বিকট শব্দে ওই যুবক ছিটকে ইঞ্জিনের উপরে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিক ও কর্মীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
শনিবার রাতের ঘটনা। যাত্রীরা জানিয়েছেন, যুবক হাওড়া স্টেশন থেকেই ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে চেপে যাত্রা করছিলেন। বর্ধমান স্টেশনের পর গলসি স্টেশনের কাছে তিনি গেটের সামনে চলে যায়। পানাগড় স্টেশন ঢোকার মুখে চলন্ত ট্রেনের জানালার রড ধরে সে বগির উপর উঠে যান। যাত্রীরা তার খোঁজ শুরু করেন। তারপরই তাঁকে ট্রেনের বগির উপর শুয়ে থাকতে দেখা যায়। ছুটে আসেন স্টেশন ম্যানেজার। ট্রেন দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। যুবককে নামানোর চেষ্ট করতেই, তিনি চলে যান ইঞ্জিনের সামনে। তখনই তারের সংস্পর্শে আসেন।
আরও পড়ুন:
এরপরই আহত অবস্থায় যুববকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবশ্য রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি? বৈঠকে তদন্ত কমিশন
-
‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ
-
জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রেমের জোয়ার, দেশের এই ৫ তীর্থক্ষেত্রে মিলবে ভক্তির আসল খোঁজ
-
স্বাধীনতার ৮০ বছর পেরিয়েও ‘আলো’ নেই! সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা