বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একঝাঁক মৌমাছির কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার ময়ূরহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম সন্তোষ মণ্ডল(৬০)। তাঁর বাড়ি ময়ূরহাট এলাকাতেই।
বুধবার সকাল ৬টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে তিনি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটি গাছের তলা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একঝাঁক মৌমাছি তাঁকে ঘিরে ধরে। তাঁর মুখে ও মাথায় একাধিক মৌমাছি কামড়ে দেয়। তিনি সাইকেল সমেত পড়ে যান রাস্তার উপরে।
[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকস্তব্ধ রাজনৈতিক মহল]
এরপর এলাকার লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি ওই বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই বৃদ্ধের আত্মীয় বিকাশ মণ্ডল জানিয়েছেন, ‘‘উনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। একঝাঁক মৌমাছি ঘিরে ধরে মুখে, নাকে এবং মাথায় কামড় দেয়। মাথায় অন্তত ২৫টি মৌমাছি কামড়েছে।’’
[আরও পড়ুন: বয়ানে লাগাতার অসঙ্গতি, বাগনানে ভিনরাজ্যের ইউটিউবার খুনে গ্রেপ্তার স্বামী]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’