Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
পর্যটকের মৃত্যু

স্ত্রীর সঙ্গে ডুয়ার্সে বেড়াতে গিয়ে অঘটন, হৃদরোগে মৃত্যু পর্যটকের

দেহ বারাসতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৯, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৯, ১৬:৪০

options
link
স্ত্রীর সঙ্গে ডুয়ার্সে বেড়াতে গিয়ে অঘটন, হৃদরোগে মৃত্যু পর্যটকের zoom
Advertisement

রাজ কুমার, আলিপুরদুয়ার: ডুয়ার্সে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পর্যটকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার সকালে। বেড়াতে গিয়ে প্রিয়জন বিয়োগের যন্ত্রণায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজো মিটতেই চলতি মাসের ১৫ তারিখ পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ভুটান বেড়াতে যান বারাসতের নোয়াপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকার। অবসরপ্রাপ্ত পুলিশকর্মী তিনি। ভুটান ঘুরে সোমবার মাদারিহাটে পৌঁছয় দশ পর্যটকের ওই দল। মঙ্গলবার রাতে জলদাপাড়ায় একটি হোটেলে ছিলেন তাঁরা। কথা ছিল বুধবার সকালে কোচবিহারে পৈতৃক বাড়িতে যাওয়ার। কিন্তু তার আগেই বুধবার সকালে হোটেলে থাকাকালীনই আচমকা বুকে ব্যথা অনুভব করেন দিলীপবাবু। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি না হলে তাঁকে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দিলীপবাবুর। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে দিলীপবাবুর। 

Advertisement

সফরে গিয়ে এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। পরিবারের তরফে জানানো হয়েছে, সুস্থ শরীরেই সফরে গিয়েছিলেন, কোনও সমস্যা ছিল না। আচমকা কী হল তা বুঝে উঠতে পারছেন না তাঁরাও। এখন যতদ্রুত সম্ভব দেহটি ডুয়ার্স থেকে বারাসতে ফেরানোর চেষ্টা করছেন পরিবারের সদস্যরা। 

[আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল বহু দোকান, রণক্ষেত্র তুফানগঞ্জ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.