নন্দন দত্ত, বীরভূম: স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে মারল স্বামী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের করিধ্যা গ্রামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
করিধ্যা গ্রামের কালীপুরের বাসিন্দা শিটুন কাহার। ওই একই গ্রামে থাকতেন হরিদাস ওরফে নারায়ণ দাস। শিটুনের সন্দেহ গত দেড় বছর ধরে তাঁর স্ত্রীয়ের সঙ্গে পরকীয়ায় মজেছিলেন হরিদাস। শিটুনকে লুকিয়ে তার স্ত্রী হরিহাসের সঙ্গে দেখা করত বলেও অভিযোগ। এমনকী, দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছিল বলেও শিটুনের দাবি। স্ত্রীকে বারবার নিষেধ করলেও সে কথা কানে তোলেননি তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। হরিদাসও সম্পর্কের কথা অস্বীকার করত।
[আরও পড়ুন : বিজেপি করার ‘অপরাধে’ দলীয় কর্মীর সুতোর গোডাউনে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে]
জানা গিয়েছে, হরিদাসের স্ত্রী দুবছর আগেই বাডি় ছেড়ে চলে গিয়েছেন। তার পর থেকেই সে একাই থাকত। এই সময়েই শিটুনের স্ত্রীয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। এ নিয়ে শিটুন ও হরিদাসের মধ্যে প্রায়শই অশান্তি হত।
মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাজ কালীপুরে কালভার্টের কাছে একা বসেছিলেন হরিদাস। সেসময় পিছন থেকে এসে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে শিটুন। দুজনই সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। শিটুন আঘাত করতেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরিদাস। তার চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন রাতেই পুলিশ শিটুনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে লোহার রডটিও।
[আরও পড়ুন : এবার কি ভোটের ময়দানে সাধনকন্যা শ্রেয়া? ব্যানার-পোস্টার-ফ্লেক্সে ছয়লাপ বসিরহাট]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?