Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Hooghly

বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত বহু, আমন্ত্রিতদের ৫০০ টাকা জরিমানা যুবকের!

যাঁরা অনুষ্ঠানে উপস্থিত হননি। তাঁদের জরিমানা দিতে হবে বলে পোস্টার দিয়েছেন যুবক। বাড়ি, বাড়ি বলেও এসেছেন।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:৩৪

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ২০:৩৪

options
link
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত বহু, আমন্ত্রিতদের ৫০০ টাকা জরিমানা যুবকের! zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পরিচিতদের নিমন্ত্রণ জানিয়েছিলেন যুবক। কিন্তু অনেকেই আসেননি। এক্ষেত্রে বাড়ির প্রধান পারিবারিক স্তরে ক্ষোভ উগড়ে দেন। কিন্তু তার জন্য জরিমানা? হুগলিতে ঘটেছে এমনই কাণ্ড! যাঁরা অনুষ্ঠানে উপস্থিত হননি, তাঁদের জরিমানা দিতে হবে বলে পোস্টার দিলেন যুবক। চুঁচুড়ার কাণ্ডে শোরগোল, আলোচনা হুগলিজুড়ে।

হুগলি চুঁচুড়া পুরসভার বাসিন্দা সুখেন ঘোষ। তিনি পুরসভারই পাইপলাইন কর্মী। দিন কয়েক আগে তাঁর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পরিচিতদের নিমন্ত্রণ করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পুরসভার বিভিন্ন স্তরের কর্মী ও অফিসারও। এলাহি খাবারের আয়োজন করেছিলেন। কিন্তু অভিযোগ, অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। তাতে অনেক লোকসান হয়েছে বলে দাবি করেছেন সুখেন। আর তাতেই ৫০০ টাকা জরিমানা ধার্য করেছেন তিনি। যাঁদের বাড়িতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিলেন, তাঁদের বাড়িতে গিয়েই জরিমানার বিষয়টি জানিয়ে এসেছেন। শুধু তাই নয়, পুরসভা ভবন চত্বরে লাগিয়েছেন পোস্টারও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পোস্টারে সুখেনবাবু লিখেছেন, ‘আমি সুখেন ঘোষ। কেওটা সারদাপল্লি, সাহাগঞ্জ নিবাসী। সমস্ত শুভানুধ্যায়ী, অফিসের বন্ধু, অফিসারগণকে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে গৃহে এসে আমাদের আশীর্বাদ করার নিমন্ত্রণ জানিয়েছিলাম। সামান্য খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করেছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার উল্লেখিত অনুষ্ঠানে আপনার অংশগ্রহন না করে আমাকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। এই কারণে আপনাদের সবাইকে ৫০০ টাকা ফাইন বহন করতে হবে। পরবর্তী সময়ে জানিয়ে বাড়িতে গিয়ে আশীর্বাদ পর্ব অবশ্যই সম্পন্ন করে আসতে হবে।’

এই ঘটনার পর থেকে বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, অনুষ্ঠানে না যাওয়াটা হয়তো ঠিক হয়নি। কিন্তু না যাওয়ার কারণে জরিমানা না বোধহয় ঠিক না। এই কাণ্ডে শোরগোল জেলাজুড়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.