ছুরি দিয়ে কুপিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কোন্নগরের বাগখাল মিল মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। বুধবারই অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মহঃ একলাখ আনসারী। তিনি হাইড্রার চালক। আজ থেকে তাঁর নতুন কাজে যোগ দেওয়ার কথা ছিল। গতকাল গভীর রাতে বাগখাল এলাকায় একটি মাঠের ঝোপে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার পুলিশকে। পুলিশ এসে একলাখকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
একলাখের মা জানান, গতকাল বিকেলে মহঃ ফরিয়াদ নামে এক যুবক একলাখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ফরিয়াদ ও একলাখ একে অপরের বন্ধু ছিলেন। পেশায় ফরিয়াদ জেসিবি চালক। রাত ১টা নাগাদ উত্তরপাড়া থানা থেকে বাড়িতে খবর দেওয়া হয়, একলাখ খুন হয়েছেন। পুলিশ সূত্রে খবর, ফরিয়াদের সঙ্গে মিলমাঠে গাঁজার নেশা করছিলেন একলাখ। সেখানে দু’জনের মধ্যে বচসা হয়। ফরিয়াদের কাছে ছুরি ছিল। অভিযোগ, বচসার মাঝে সেই ছুরি বন্ধু একলাখের বুকে বসিয়ে দেন ফরিয়াদ। মৃত যুবকের মায়ের দাবি, ছেলে তৃণমূল করত। তবে কারও সঙ্গে কোনও অশান্তি ছিল না। পুলিশের অনুমান, বন্ধুদের মধ্যে নেশা করে ঝামেলার কারণে এই খুন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা
-
প্রধান অতিথি নদী! যোগ দেবেন নাকি সবুজে ঘেরা এই বর্ণময় অনুষ্ঠানে?
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের