ধীমান রায়, কাটোয়া: ভয়াবহ আগুনে জীবন্ত দগ্ধ ১০টি ভেড়া এবং বেশ কয়েকটি হাঁস। পুড়ে ছাই জনমজুরের বসতবাড়ি এবং লাগোয়া গোয়ালঘর। পূর্ব বর্ধমানের ভাতারের কাঁটারি গ্রামের বিষ্ণুপুর পাড়ায় ব্যাপক চাঞ্চল্য। দুটি গরুও জখম হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘরে থাকা নগদ ১২ হাজার টাকা, আধ ভরি সোনার গয়না-সহ যাবতীয় জিনিসপত্র। সব মিলিয়ে দুই লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
গৃহকর্তা সনৎ রায় পেশায় খেতমজুর। পশুপালনও করেন। তাঁর স্ত্রী জবাদেবী জনমজুরি করেন। কাঁটারি গ্রামের বিষ্ণুপুর পাড়ায় খড়ের চাল ছিটেবেরা ঘরে বসবাস। শোওয়ার ঘরের লাগোয়া তাদের গোয়ালঘর ছিল। সনৎবাবুর ঘরের সামনেই তাঁর বাবা-মা থাকেন। রাতে দাদু ও ঠাকুমার কাছেই শুতে যায় সনৎবাবুর দুই ছেলে। নিজেদের ঘরে স্বামী-স্ত্রী দুজনে নিজেদের ঘরেই শুক্রবার রাতে ছিলেন। জবাদেবী বলেন, “সারাদিন খাটুনির পর রাতে খাওয়াদাওয়া সেরে দুজনে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দমবন্ধ হয়ে যাওয়ার মতো হয়। ঘুম ভেঙে গেলে দেখি ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। তাপ লাগছে। তখনই আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে দুজন বেড়িয়ে আসি। দেখি তার আগে থেকেই গোয়ালের দিকটা দাউদাউ করে জ্বলছে। কিন্তু ওই অবস্থায় ঘর থেকে কিছুই বের করতে পারিনি। গোয়ালের মধ্যেই ভেড়া, গরু পুড়ছিল।”
[আরও পড়ুন: কাজ ফুরোলেই… অভিমানে পুরস্কারের টাকা ফিরিয়ে দিলেন উত্তরকাশীর ‘ত্রাতা’ র্যাট হোল মাইনাররা]
আগুন লাগার বিষয় বুঝতে পেরেই জবাদেবী ও সনৎবাবুরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসেন। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু কোনও লাভ হয়নি। নিমেষের মধ্যেই ভষ্মীভূত হয়ে যায় তাদের গোয়ালঘর ও বসতঘরটি। শনিবার সকালেই ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পার্থসারথী মণ্ডল। তিনি বলেন, “পরিবারটি কার্যত সর্বস্বান্ত হয়ে গিয়েছে। আমি পঞ্চায়েত প্রধানের মাধ্যমে ব্লক প্রশাসনের কাছে জানিয়েছি যাতে কিছু ক্ষতিপূরণ বা সরকারি সাহায্যের ব্যবস্থা করা হয়।” এদিন ভাতার ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগ থেকে জখম গরু দুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে কী কারণে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারটি।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘মোদির উত্তরসূরি হবেন আরও কট্টর হিন্দুত্ববাদী’, কার কথা বললেন প্রশান্ত কিশোর?]
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও